Posts

Showing posts from January, 2026

PK Dey TRANSLATION - 112

PK Dey TRANSLATION - 111

PK Dey TRANSLATION - 110

PK Dey TRANSLATION - 109

PK Dey TRANSLATION - 108

PK Dey TRANSLATION - 107

PK Dey TRANSLATION - 106

PK Dey TRANSLATION - 105

PK Dey TRANSLATION - 104

PK Dey TRANSLATION - 103

PK Dey TRANSLATION - 102

PK Dey TRANSLATION - 101

PK Dey TRANSLATION - 100

PK Dey TRANSLATION - 99

PK Dey TRANSLATION - 98

PK Dey TRANSLATION - 97

PK Dey TRANSLATION - 96

PK Dey TRANSLATION - 95

PK Dey TRANSLATION - 94

 তাহার পরদিন বিচার। বিচারশালা লোকে লোকারণ্য। বিচারাসনে রাজা বসিয়াছেন, সভাসদেরা চারিদিকে বসিয়াছেন। সম্মুখে দুইজন বন্দি ; কাহারও হাতে শৃঙ্খল নাই, কেবল সশস্ত প্রহরী তাহাদিগকে ঘিরিয়া আছে। রঘুপতি পাষাণমূর্তির মতো দাঁড়াইয়া আছেন, নক্ষত্ররায়ের মাথা নত। রঘুপতির দোষ সপ্রমাণ করিয়া রাজা কহিলেন, “তোমার বলিবার কী আছে?” রঘুপতি কহিলেন, “আমার বিচার করিবার অধিকার আপনার নাই”। রাজা কহিলেন, “তবে তোমার বিচার কে করিবে ?” রঘুপতি — “আমি ব্রাহ্মণ, আমি দেশসেবক, দেবতা আমার বিচার করিবেন।” রাজা — “পাপের দণ্ড ও পুণ্যের পুরস্কার দিবার জন্য দেবতার সহস্র অনুচর আছে ; আমিও একজন।”

PK Dey TRANSLATION - 93

 মহেন্দ্র চলিয়া গেল। কল্যাণী একা বালিকা লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকারে কুটিরমধ্যে চারিদিকে নিরীক্ষণ করিতেছিলেন। তাঁহার মনে বড়ো ভয় হইতেছিল। কেহ কোথাও নাই। মানুষমাত্রের শব্দ পর্যন্ত পাওয়া যায় না। কেবল শেয়াল-কুকুরের রব। ভাবিতেছিলেন, কেন তাহাকে যাইতে দিলাম, না হয় আর কিছুক্ষণ ক্ষুধাতৃষ্ণা সহ্য করিতাম। মনে করিলেন, চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসি। কিন্তু একটি দ্বারেও অর্গল নাই। এইরূপ চারিদিক চাহিয়া দেখিতে দেখিতে সম্মুখস্থ দ্বারে একটি ছায়ার মতো দেখিলেন। Hints: 1. Left alone with the girl in that lonely place, Kalyani looked about the dark hut. 2. There was nobody anywhere, not even any human sound. 3. She regretted having allowed Mahendra to go, — she should have better borne hunger and thirst. 4. Bolt.

PK Dey TRANSLATION - 92

 রাম তিনদিন ধরিয়া বৌদির নিকট হইতে আহ্বানের প্রত্যাশা করিয়াছে। অবশেষে হতাশ হইয়া সে চিন্তা করিল বৌদি তাহাকে দূরে সরাইয়া রাখিতেই চায়। সে নিজে দূরে যাইতে না চাহিলেও বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য তাহার মামার বাড়ি তারকেশ্বর যাইতে সে মনস্থ করিল। নারায়ণী যখন তাহাকে সাধিয়া আনিবার উদ্যোগ করিতেছে তখনই সে চলিয়া যাইতে প্রস্তুত হইয়াছিল ; ভোলাকে দিয়া নারায়ণীর কাছে যাওয়ার ভাড়া হিসাবে দুইটি টাকা চাহিয়া পাঠাইল। নারায়ণীর নিকট হইতে ডাক পাইয়া বিনাবাক্য ব্যয়ে চলিয়া আসিল। নারায়ণী তাহাকে টানিয়া নিয়া সস্নেহে তাহাকে খাইতে বসাইলেন। মিলনের এই আনন্দে নারায়ণীর অশ্রু রামের মাথায় এবং পিঠে ঝরিয়া পড়িতে লাগিল। Hints: 1. Call. 2. In despair. 3. To coax one back. 4. Passage fare. 5. Reconciliation. 6. To trickle down.

PK Dey TRANSLATION - 91

 রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে। তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং একস্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ্‌টপ্‌ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার শেষ হইলে বালিকা হঠাৎ তাঁহাকে জিজ্ঞাসা করিল, “দাদাবাবু, আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে?” Hints: 1. Of his own accord. 2. Had resigned his office. 3. Dimly. 4. Through the tattered roof. 5. Drops of rainwater began to fall. 6. To make or prepare. 7. To finish quickly. 8. Crowded (or, Came crowding) into her head.

PK Dey TRANSLATION - 90

 ৯০. আমার মতে ছাত্রদের উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ গৃহে ও বিদ্যালয়ে ধর্ম ও নীতি শিক্ষার অভাব। অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে, অভিভাবকগণ তাঁহাদের সন্তানদের সম্বন্ধে যথোচিত যত্ন নেন না। সন্তানদের বিদ্যালয়ে পাঠাইয়া ও প্রতিমাসে নিয়মিত বেতন দিয়া অথবা গৃহশিক্ষক রাখিয়া তাঁহাদের কর্তব্য শেষ হইয়া গেল বলিয়া তাঁহারা মনে করেন। কিন্তু প্রকৃতপক্ষে তাঁহাদের দায়িত্ব ইহার চেয়ে অনেক বেশি। সদাসর্বদা সন্তানদের আচরণের প্রতি লক্ষ্য রাখিয়া তাহাদের দোষত্রুটি সংশোধন করিয়া দিতে হয়। গৃহে পিতা-মাতা ও বিদ্যালয়ে শিক্ষকগণকে নিজেদের দৃষ্টান্ত দেখাইয়া ছেলে-মেয়েদের সম্মুখে উচ্চ আদর্শ তুলিয়া ধরিতে হইবে। Hints: 1. Indiscipline. 2. It is to be deeply regretted. 3. Duty ends. 4. To keep a watch on. 5. To put them right. 6. In their personal lives. 7. To set noble examples.

PK Dey TRANSLATION - 89

 ৮৯. প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢোকার প্রবর্তন হয় ১৮২৫ খ্রিস্টাব্দে। এই প্রবর্তনের একটি ইতিহাস আছে। উল্লিখিত সালের ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজে একটি অধ্যাপকের পদ খালি হয়। অনেকেই এই পদটির জন্য কর্তৃপক্ষকে নানাভাবে ধরাধরি করেন। কর্তৃপক্ষ তখন একটু মুশকিলে পড়লেন, কেননা, যাঁরা পদটি পাবার চেষ্টা করছিলেন, তাঁরা জ্ঞানে-গুণে কেউ কারও চেয়ে খাটো নন। শেষকালে ঠিক হল একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, এবং পরীক্ষকেরা যাঁকে মনোনীত করবেন তাঁকেই চাকরিটি দেওয়া হবে। Hints: 1. Competitive examination. 2. Fell vacant. 3. To canvass. 4. To be in a fix.

PK Dey TRANSLATION - 88

 ৮৮. সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, “মৃত্যুঞ্জয়, কী চাও?” সে বলিয়া উঠিল, “আমি আর কিছুই চাই না—আমি এই সুড়ঙ্গ হইতে, অন্ধকার হইতে, এই সোনার গারদ হইতে বাহির হইতে চাই। আমি আলোক চাই, মুক্তি চাই, আকাশ চাই।” সন্ন্যাসী বলিলেন, “এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্নভাণ্ডার এখানে আছে। একবার যাইবে না?” মৃত্যুঞ্জয় কহিল, “না, যাইব না।” সন্ন্যাসী কহিল, “একবার দেখিয়া আসিবার কৌতূহলও নাই ?” মৃত্যুঞ্জয় কহিল, “না, আমি দেখিতে চাই না। আমাকে যদি কৌপীন পরিয়া ভিক্ষা করিয়া বাঁচিতে হয়, তবু এখানে এক মুহূর্তও কাটাইতে ইচ্ছা করি না।” Hints: 1. Tunnel. 2. Prison-house of gold. 3. Treasure-trove more precious than this gold. 4. Even if I have to go abegging in a piece of loin-cloth.

PK Dey TRANSLATION - 87

 ৮৭. দ্বিতীয় চন্দ্রগুপ্ত সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান ছিলেন। তিনি কেবল সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই ক্ষান্ত হন নাই, তিনি একটি সুদক্ষ শাসনব্যবস্থা স্থাপন করেন। বিদেশি পর্যটকের বর্ণনায় এই শাসনব্যবস্থার প্রশংসা রহিয়াছে। জনসাধারণের অবস্থা খুবই ভালো ছিল, তাহারা সুখী জীবনযাপন করিত। ফা-হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের প্রশংসা করিয়া গিয়াছেন। গুপ্ত শাসকেরা কোনো কঠোর শাস্তি দেওয়া ব্যতিরেকেই শাসন করিতেন। ফা-হিয়েন মৌর্য রাজপ্রাসাদ, চিকিৎসালয় দেখিয়া বিস্ময়াভিভূত হইয়াছিলেন। তাই গুপ্ত রাজগণের অধীনে ভারত-সাম্রাজ্যের পুনর্গঠন ভারত ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। Hints: 1. Worthy son of a worthy father. 2. To extend. 3. Good administration. 4. Without resort to any severe punishment. 5. Revival.

PK Dey TRANSLATION - 86

 ৮৬. ব্যাপার হল এই, তাদের ক্লাসের নন্দ স্কুলের সেরা খেলোয়াড়। ক্রিকেটের ক্যাপটেন। গেল বছর স্কুল লিগের কাপটা নিতে নিতে তারা রানিভবানী স্কুলের কাছে হেরে গেল। এবছর তারা খুব তৈরি হয়েছে। তাদের কাছে এবার কোনও দল এগুতে পারবে না। কয়েকদিন থেকে ছেলেদের মুখে এ ছাড়া কথা নেই। তারা খুব উৎসাহী। পরশুই খেলা আরম্ভ, এমন সময় কিনা খবর এল মাঠে হঠাৎ পড়ে গিয়ে নন্দর ঠ্যাং গেছে ভেঙে। পনেরো দিনের মধ্যেও সেরে ওঠার আশা নেই। Hints: 1. The fact was this. 2. About to win. 3. Suffered defeat. 4. No team had any chance of facing them. 5. Talk.

PK Dey TRANSLATION - 85

 ৮৫. রাণী কথাটি শুনিয়া অপুদের বাড়ি আসিল। অপুকে বলিল — হ্যাঁরে অপু, তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি? সত্যি ? অপু বলিল, সত্যি রাণুদি, জিজ্ঞাসা করো মাকে। তবুও রাণী বিশ্বাস করে না। শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রাণী অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে ? —সামনের বুধবারের পরের বুধবার। —আসবি নে আর কখনও ? রাণীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল, বলিল — তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড়ো ভালো গাঁ, এমন মাঠ কোথাও নেই—সেই গাঁ ছেড়ে তুই যাবি কী করে ? অপু বলিল, আমি কী করবো, আমি তো আর যাবার কথা বলিনি। বাবাকে যেতেই হবে, এখানে আমাদের চলে না যে। Hints : 1. Would not believe. 2. Called out to the outer courtyard. 3. It was not I who suggested it.

PK Dey TRANSLATION - 84

 ৮৪. রামকৃষ্ণ পরমহংসদেবের মাতা চন্দ্রমণি দেবী সরলতা ও কারুণ্যের দৃষ্টান্তস্বরূপ ছিলেন। কথিত আছে তাঁর পুত্রের ভক্ত শিষ্য মথুরানাথ তাঁহার কাছে আসিয়া কয়েক সহস্র মুদ্রা দান করিতে চাহেন, কিন্তু তিনি দান গ্রহণ করিতে অস্বীকৃত হইলেন দেখিয়া মথুরানাথ আশ্চর্য বোধ করিলেন। রামকৃষ্ণের পিতা পৈতৃক বাসভবনে বাসকালীন স্বীয় স্বাধীনচিত্ততার পরিচয় দিয়াছিলেন। গ্রামের জমিদার তাঁহাকে স্বপক্ষে সাক্ষ্য দিতে অনুরোধ করেন। ক্ষুদিরাম অস্বীকৃত হইলেন এবং গ্রাম ত্যাগ করিয়া একক্রোশ পশ্চিমে কামারপুকুর গ্রামে বাস করিতে গেলেন। সেখানে অতিকষ্টে জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলেন। তথাপি তিনি দরিদ্রের প্রতি সর্বদাই মুক্তহস্ত ও বদান্য ছিলেন। Hints: 1. An ideal or embodiment of. 2. Mathuranath, the devoted disciple. 3. Came to her with an offering of a few thousand rupees. 4. Ancestral. 5. Independent spirit. 6. To give evidence in his favour. 7. To maintain oneself. 8. Open-handed. 9. Charitable.

PK Dey TRANSLATION - 83

 ৮৩. কাশীতে বাড়ি ঠিক করা হইয়াছিল। তথাকার জলবায়ুর গুণে নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইতে লক্ষ্মীর বিলম্ব হইল না। মাস কয়েক পরে যখন সে ফিরিয়া আসিলা, তাহার দেহের কান্তি দেখিয়া মেয়েদের গোপন ঈর্ষার আর অবধি রইল না। শীতকাল আগতপ্রায়। দুপুরবেলায় মেজবৌ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের জামা বুনিতেছিলেন, অনতিদূরে ছেলে বসিয়া খেলা করিতেছিল, সে-ই দেখিয়া চিৎকার করিয়া উঠিল, মা, জ্যাঠাইমা। মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটি নমস্কার করিয়া লইয়া আসন পাতিয়া দিল, স্মিতমুখে প্রশ্ন করিল, “শরীর সারিয়াছে, দিদি ?” Hints: 1. In the salutary climate of that place. 2. It did not take long for Lakshmi to regain her health. 3. Physical charm. 4. The wife of the second son. 5. Confirmed invalid. 6. To knit. 7. Mother, here is aunt. 8. Put aside her work in hand. 9. Are you quite well ?

PK Dey TRANSLATION - 82

 ৮২. অনেকদিন আগে বাবাকে একবার ছোট্ট রবি চিঠি লিখে পাঠিয়েছিল। বাবা তখন হিমালয়ভ্রমণ করছেন, এমন সময় গুজব উঠল, হিমালয় পেরিয়ে রুশেরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে। রবির মায়ের হল ভারী ভয়,—কর্তা যে হিমালয়েই গেছেন। ভয়টা হয়তো বড়োদের কাছে বলতে লজ্জা পেয়েছিলেন, তাই ছোটো রবিকে ধরে একটা চিঠি লিখলেন। বাঁ দিকে সেরেস্তা, সেখানকার এক কর্মচারীর সাহায্যে যথাসাধ্য সম্বোধন, শিরোনামা, দিয়ে চিঠি লেখা হল। তার উত্তরও এল। বাবা লিখলেন, রবি যেন কোনো ভাবনা না করে, রুশেরা এলে তিনি নিজের হাতে তাড়িয়ে দেবেন। চিঠি পেয়ে ছেলে আনন্দে আত্মহারা। Hints: 1. Little Rabi. 2. A rumour spread or was afloat. 3. Her husband. 4. Felt ashamed. 5. Got little Rabi to write a letter. 6. The office of the estate. 7. Salutation. 8. Address. 9. Beside himself with joy.

PK Dey TRANSLATION - 81

 ৮১. প্রাচীনকালে ভারতীয়গণ ভারতের বাহিরে নানাস্থানে বসতি স্থাপন করিয়াছিলেন। এমনকি কোনো কোনো স্থানে হিন্দুরাজ্যও স্থাপন করিয়াছিলেন। এরূপ রাজত্ব আজ আর নাই। কিন্তু প্রাচীন ভারতীয় সভ্যতার চিহ্নস্বরূপ অনেক জায়গাতেই দেখিতে পাওয়া যায় সুন্দর সুন্দর মন্দির ও মূর্তি। ইন্দোচিনের আঙ্কোরবাট নামক স্থানের মন্দির এবং যবদ্বীপের বারবুদুর নামক স্থানের মন্দির আজও সেই প্রাচীন কীর্তিসাক্ষ্য দিতেছে। মধ্যএশিয়ার খাসগড়েও আবিষ্কৃত হইয়াছে প্রাচীন ভারতীয় মূর্তি। ভারতের বাহিরে বিভিন্ন স্থানে যে ভারতীয় সভ্যতা বিস্তার লাভ করিয়াছিল এবং সেখানকার লোকদের সহিত যে ভারতীয়গণের বিশেষ বন্ধুত্ব ছিল এসকল চিহ্ন তাহারাই প্রমাণ দিতেছে।

PK Dey TRANSLATION - 80

 ৮০. অকস্মাৎ ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া কহিল, ‘‘আমি যাব।’’ আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরিলাম— ‘‘পাগল হয়েছ ভাই’’। ইন্দ্র তাহার জবাব দিল না। একটা বড়ো ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল, ‘‘তুই থাক, শ্রীকান্ত। আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস্ — আমি চললুম।’’ তাহার মুখ পাণ্ডুর কিন্তু চোখদুটি জ্বলিতে লাগিল। তাহাকে আমি চিনিয়াছিলাম। আমি নিশ্চিত জানিতাম, কোনোমতেই তাহাকে নিরস্ত করা যাইবে না — সে যাইবেই। ভয়ের সহিত চির- অপরিচিত তাহাকে আমিই বা কেমন করিয়া বাধা দিব। Hints: 1. Erect, straight. 2. Gripped firmly. 3. To go mad. 4. My friend. 5. To my family. 6. I am off. 7. Pale. 8. Knew him well; knew the stuff he was made of. 9. Who was ever a stranger to fear. 10. Hold back.

PK Dey TRANSLATION - 79

 ৭৯. আমাদের দেশের শহরের অধিবাসীগণ পৌরকর্তব্য সম্বন্ধে অত্যন্ত উদাসীন। পৌরসভার কর্তৃপক্ষ শহরের পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং নানা প্রকার সুবিধার জন্য অর্থব্যয় করেন; কিন্তু নাগরিকগণের সহায়তার অভাবে তাঁহাদের চেষ্টা ব্যর্থ হয়। পাশ্চাত্য দেশের লোকেরা এই সম্বন্ধে অধিক সচেতন। ব্যক্তিগত সুবিধার জন্য তাঁহারা জনসাধারণের অসুবিধা করেন না। এক টুকরো কাগজ পর্যন্ত কেহ রাস্তায় ফেলেন না। কিন্তু কলিকাতার মতো বড়ো নগরীতে দেখা যায় উভয় পার্শ্বের বাড়ি হইতে রাস্তার উপর আবর্জনা ফেলা হয়। কল হইতে জল লইয়া কলের মুখটি খোলা রাখিয়া চলিয়া যায়। ইহাতে যে কী পরিমাণ জল নষ্ট হয় সে কথা কেহ ভাবেন না। Hints: 1. Civic duties. 2. Quite indifferent. 3. The municipal authorities. 4. Various amenities. 5. Co-operation. 6. Prove futile, fail. 7. Western countries. 8. Conscious. 9. Do not cause inconvenience. 10. Refuse. 11. Hydrant. 12. The tap.

PK Dey TRANSLATION - 78

 ৭৮. বাবরের মৃত্যু সম্বন্ধে একটি সুন্দর কাহিনি আছে। ১৩০০ খ্রিস্টাব্দে তাঁহার পুত্র হুমায়ুন খুব অসুস্থ হইয়া পড়েন। তাঁহাকে নৌকা করিয়া আগ্রায় আনা হইল। কিন্তু সেখানকার চিকিৎসায় কোনো উপকার হইল না। হতাশ হইয়া বাবর মনে করিলেন যে তাহার নিকট যাহা সর্বাপেক্ষা প্রিয় বস্তু তাহা ভগবানকে অর্পণ করিবেন, তাহাতে তাহার পুত্রের জীবনরক্ষা হইতে পারে। বাবরের পারিষদগণ তাঁহাকে বিখ্যাত হিরা কোহিনুর ভগবানের নামে উৎসর্গ করিতে বলিয়াছিলেন। কিন্তু বাবর মনে করিলেন নিজের প্রাণের অপেক্ষা প্রিয় বস্তু মানুষের আর নাই। পুত্রের রোগশয্যার চারিদিকে তিনবার প্রদক্ষিণ করিয়া তিনি প্রার্থনা করিলেন যে তাহার নিজের প্রাণের বিনিময়ে তাঁহার পুত্রের প্রাণরক্ষা হউক। ইহার পর হুমায়ুনের অবস্থার উন্নতি হইতে লাগিল, কিন্তু বাবর অসুস্থ হইয়া পড়িলেন এবং কয়েক সপ্তাহ পরে মারা গেলেন। Hints: 1. The treatment there did him no good. 2. In despair. 3. Courtiers. 4. As an offering to. 5. To go round. 6. In exchange for. 7. Took a turn for the better.

PK Dey TRANSLATION - 77

 ৭৭. আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না¹। তাহার অনেকগুলো কারণ ছিল। আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তদুপরি আবার ওপাড়ার² বসুদের বাড়ি সন্ধ্যার সময় বাজি পোড়ানো³ হইবে। সকাল হইতে সেখানে আয়োজন চলিতেছে। সুশীলের ইচ্ছা, সেখানেই আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাবা সুবলবাবু গিয়া জিজ্ঞাসা করিলেন, ‘‘কী রে, বিছানায় পড়ে আছিস যে? আজ স্কুলে যাবিনে?’’ সুশীল বলিল, ‘‘আমার মাথা ধরেছে, আজ আমি স্কুলে যেতে পারব না।’’ Hints: 1. Sushil did not at all feel like going to school. 2. The other part or end of the village. 3. Display of fire-works. 4. When it was the time to go to school.

PK Dey TRANSLATION - 76

 ৭৬. খ্রিষ্টের জন্মের ২৭০০ বৎসর পূর্বে সিন্ধু প্রদেশে একটি সমৃদ্ধিশালী নগর ছিল। এই নগরের অধিবাসীরা অতি সুসভ্য ছিলেন। তোমরা প্রশ্ন করিতে পার, আমরা ইহা কীরূপে জানিতে পারিলাম। ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের¹ কর্মচারীগণ মৃত্তিকা খুঁড়িয়া এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করিয়াছেন। ইহার নাম মহেঞ্জোদারো। ধ্বংসাবশেষের² মধ্য হইতে অনেক প্রশস্ত রাজপথ ও বৃহৎ অট্টালিকা আবিষ্কৃত হইয়াছে। অট্টালিকাতে উপরে উঠিবার সোপানশ্রেণি³ আছে এবং প্রত্যেক অট্টালিকায় স্নানের ঘর এবং ভূগর্ভস্থ পয়ঃপ্রণালীর⁴ ব্যবস্থা আছে। বৃষ্টির জলে শহর যাহাতে প্লাবিত হইতে⁵ না পারে সেজন্য রাস্তায় জলনিকাশের জন্য পয়ঃপ্রণালী আছে। Hints : 1. Archaeological Department. 2. The ruins. 3. Flight of steps or stairs. 4. Underground drainage, sewerage. 5. Not to be flooded.

PK Dey TRANSLATION - 75

 বাংলাদেশের অতীশ দীপংকরের কথা কে না জানে? বিক্রমপুরের এই সুসন্তানের আসল নাম কিন্তু এখন কেহ বড়ো একটা জানে না'। উনিশ বৎসর বয়সে তাঁহার ভিক্ষুধর্মে দীক্ষা হয় এবং দীক্ষার সময় নূতন করিয়া নাম করা হয় দীপংকর শ্রীজ্ঞান, সেই নামেই তাঁহার পরিচয়। দীপংকর বিদেশে জ্ঞানলাভের জন্য গমন করেন ও ব্রহ্মদেশ ও চিনে জ্ঞান অর্জন করিয়া দেশে ফেরেন। দেশে তাঁহার খ্যাতি সর্বত্র ছড়াইয়া পড়ে। সকলের অনুরোধে তিনি বিক্রমশীলা বিহারের আচার্য হন। প্রায় ষাট বৎসর বয়সের সময়ে তিনি গৃহের সুখ ত্যাগ করিয়া ধর্ম প্রচারের জন্য তিব্বত যাত্রা করেন।

PK Dey TRANSLATION - 74

 তিন দিন পরে স্কুলের ছুটির পর বাহির হইয়া দেখি ইন্দ্র গেটের বাহিরে দাঁড়াইয়া আছে। তাহার মুখ অত্যন্ত শুষ্ক, পায়ে জুতা নাই, হাঁটু পর্যন্ত ধুলায় ভরা। এই অত্যন্ত দীন চেহারা দেখিয়া ভয় পাইয়া গেলাম। বড়োলোকের ছেলে, বাহিরে সে একটু বিশেষ বাবু। এমন অবস্থা তাহার আমি তো দেখি নাই- বোধ হয় আর কেহও দেখে নাই। ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়া লইয়া গিয়া ইন্দ্র বলিল, দিদি নেই-কোথায় চলে গেছেন। কাল থেকে আমি কত জায়গায় যে খুঁজেছি, কিন্তু দেখা পেলাম না।

PK Dey TRANSLATION - 73

 ছেলেবেলায় চৈতন্যের আদরের নাম ছিল নিমাই। নবদ্বীপে সে সময় অনেক বড়ো বড়ো পণ্ডিত ছিলেন। নিমাই তাঁহাদের নিকট লেখাপড়া শিখিয়া একজন অসাধারণ পণ্ডিত হইলেন। বড়ো বড়ো পণ্ডিতের সঙ্গে তর্ক' করিয়া তাহাদিগকে হারাইয়া দিয়া তিনি আমোদ পাইতেন'। শেষে একদিন তিনি গয়ায় গমন করিলেন। এইখানে তাহার এক আশ্চর্য পরিবর্তন ঘটিল'। তিনি একেবারে যেন নতুন মহাপুরুষটি হইয়া গেলেন। তিনি কেবল হরিনাম করিতেন, আর তাহার দুই চক্ষু জলে ভরিয়া যাইত। চৈতন্য হরিনাম করিতে করিতে জ্ঞানশূন্য হইয়া পড়িতেন।

PK Dey TRANSLATION - 72

 রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। পরদিন সকালে একটা বড়ো স্টেশনে গাড়ি বদল' করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট - মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবের আর্দালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোনো ফৌজের বড়ো জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। দুই-তিন মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম, ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে মাকে লইয়া কোনো গাড়িতে উঠি, সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড। দ্বারে দ্বারে উঁকি দিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাস গাড়ি হইতে একটি মেয়ে মাকে লক্ষ করিয়া বলিলেন --"আপনারা আমাদের গাড়িতে আসুন না --এখানে জায়গা আছে।"

PK Dey TRANSLATION - 71

 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্র নিজগৃহে অন্তরিন ছিলেন। কিন্তু তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে ও প্রথমে জার্মানিতে এবং সেখান থেকে জাপানে যান। তাঁর আশা জার্মানি ও জাপানের সহায়তায় সংগ্রাম করে তিনি ভারতকে পরাধীনতার হাত থেকে মুক্ত করবেন। জাপানিদের হাতে বন্দি ভারতীয় সৈন্যদের নিয়ে তিনি বিখ্যাত আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এই বাহিনীর সকল সৈন্য সুভাষচন্দ্রকে "নেতাজি” বলে অভিবাদন করল। নেতাজি তার আজাদ হিন্দ বাহিনী নিয়ে ইংরেজ ও আমেরিকার সৈন্যদলকে পরাজিত করে কোহিমা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। কোহিমায় তিনি তিন রংয়ের' ভারতীয় পতাকা উড়িয়েছিলেন।

PK Dey TRANSLATION - 70

 পাল ও সেন রাজারা বাংলাদেশে বহুদিন রাজত্ব করেন, কিন্তু আশ্চর্যের বিষয় যে দু-চারটি ছাড়া সেই সময়ের আর কোনো মুদ্রা পাওয়া যায় না। যেগুলি পাওয়া গেছে তার মধ্যে বেশির ভাগই তামার তৈরি। মুদ্রা নিদর্শন এত অল্প পাওয়ার জন্য পালযুগের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা করা যায় না। মুদ্রার স্বল্পতার জন্য একটি বিষয় পরিষ্কার-সেকালে সাধারণ লোকদের সঙ্গে অর্থনেতিক জীবনের খুব বেশি যোগাযোগ ছিল না। অর্থ বিনিময়ের বদলে পণ্যবিনিময়-প্রধান বাণিজ্যই বোধ হয় তখন চলত।

PK Dey TRANSLATION - 69

 ভারতের মহাসম্রাট অশোকের দূত হইয়া মহারাজকুমারী সংঘমিত্রা একদিন সিংহল রাজসভায় উপস্থিত হইলেন। বলিলেন, "আমি সিংহল জয় করিতে আসিয়াছি।" সিংহলের রাজসভা বিস্মিত হইল। এ কী অভিনব কথা। সৈন্য নাই, সঙ্গে রক্ষীবাহিনী' পর্যন্ত নাই। অথচ সিংহল জয়! বিস্মিত হইবারই কথা তো। সংঘমিত্রা বলিলেন- আমি আনিয়াছি ভগবান তথাগতের বাণী, তাহাই আমার তরবারি। সেই অপূর্ব তরবারি দিয়া সেদিন ভারত সিংহল জয় করিল। এমনই করিয়া যুগে যুগে নব নব আলোক লইয়া ভারতবর্ষ দিগ্বিজয়ে বাহির হইয়াছে, তাই জগতের অদ্বিতীয় দিগ্বিজয়ীও হইতে পারিয়াছে।

PK Dey TRANSLATION - 68

 ১৮৮৩ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় 'ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স' নামে একটি সভা আহুত হইল। এই কনফারেন্সে ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ সমবেত হইয়া জাতীয় আন্দোলনের জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিবার প্রস্তাব গ্রহণ করিলেন। এই সময়ে জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ আই, সি. এস. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের লক্ষ্য করিয়া একটি খোলাচিঠি প্রকাশ করিলেন। ইহাতে ভারতীয়দিগকে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিতে উপদেশ দান করিলেন। ইহার উপর ভিত্তি কবিয়া ১৮৮৫ খ্রিস্টাব্দের ২৭ ডিসেম্বর বোম্বাই শহরে ভারতের জাতীয় কংগ্রেসের সর্বপ্রথা অধিবেশন আহূত হয়। বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে 'ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স' উহার সহিত মিলিত হইয়া যায়'।

PK Dey TRANSLATION - 67

 আমি আশা করি ছোটো বড়ো প্রত্যেক শহরে মিউনিসিপ্যালিটির পরিচালকেরা ছেলেবুড়ো সকলের জন্যই সাজসরঞ্জামসহ যথেষ্টসংখ্যক ব্যায়ামাগার ও খেলার মাঠ তৈরি করবেন। তার ফলে জনসাধারণও, বিশেষ করে যুবকেরা, অবসরসময় স্বাস্থ্যকর খেলাধুলায় কাটাতে পারবেন। আজকাল অনেকেই আইনশঙ্খলা ও ভঙ্গ করে নানারকম অসুস্থ উত্তেজনায় মেতে অবসর কাটান তার পরিবর্তে সস্ত পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। আমাদের এখন উচিত আন্তরিকভাবেই এই বিষয়টির সাফল্যের জন্য চেষ্টা করা। আমাদের দেশের পক্ষে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

PK Dey TRANSLATION - 66

 হরলালের মা বলিলেন, "বাবা, আজ রাত্রে এখানে থাকো না, কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গেই বাহির হইবে।" বেণু মিনতি করিয়া কহিল? "না মা, এ অনুরোধ করিবেন না, আজ রাত্রে যে করিয়াই হউক আমাকে যাইতেই হইবে।" হরলালকে কহিল, "মাস্টারমশায়, এই আংটি-ঘড়িগুলো বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়। আপনার কাছেই রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইয়া যাইব। আপনার দারোয়ানকে বলিয়া দিন, আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিক, সেটার মধ্যে এগুলো রাখিয়া দিই।" আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল। বেণু তাহার চেন-ঘড়ি আংটি বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুরিল। সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই লোহার সিন্দুকে রাখিল।

PK Dey TRANSLATION - 65

 জ্ঞানই জগতে একমাত্র শক্তি। এই শক্তির নিকট অন্যান্য শক্তি তুচ্ছ। কারণ অন্যান্য শক্তি ইহারই প্রভাবে অর্জিত হইয়া থাকে?। জ্ঞানের সাহায্যে ধন উপর্জিত হইয়া থাকে, এবং শত শত লোক একজন জ্ঞানী ব্যক্তির দ্বারা পরিচালিত হইয়া থাকে। পৃথিবীর ইতিহাস আলোচনা করিলে দেখা যায়, যাহারা লক্ষ লক্ষ লোকের পরিচালনা করিয়াছেন, তাঁহারা সকলেই জ্ঞানবলে বলীয়ান ছিলেন। শত শত ব্যক্তি শারীরিক শক্তির সাহায্যে যে কার্য করিতে অসমর্থ, একজন জ্ঞানী ব্যক্তি বুদ্ধির প্রভাবে তাহা নিষ্পন্ন করিতে পারেন। এইজন্যই সকলে জ্ঞানীর নিকট মস্তক অবনত করিতে বাধ্য হয়।

PK Dey TRANSLATION - 64

 তার ডাক নাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিল, কিন্তু মনে নেই। ইস্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে, সে ব্যাবসা করবে। মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিল। আমরা বললাম, "লালু তোমার পুঁজি তো দশ টাকা।' সে হেসে বললে, 'আর কত চাই, এই তো ঢের।' সবাই তাকে ভালবাসত; তার কাজ জুটে গেল। তারপর কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম, লালু ছাতি মাথায় জনকয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতি কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাসা করে বলত--যা, যা, দৌড়া--পারসেন্টেজের খাতায় ঢেরা পড়ে যাবে।'

Translation

 Translation SET-1-10 Set-1: Questions: আমাদের একটি ফুলের বাগান আছে। বাগানে অনেক ফুলের গাছ আছে। গতকাল আমি রাণার সঙ্গে বাগানে বেড়াচ্ছিলাম। রাণা আমার ছোট ভাই। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। বাগানে অনেক ফুল ফুটেছে। ফুলগুলি দেখতে খুব সুন্দর। কতকগুলি ফুলগাছে কাঁটা আছে। ফুলের মধ্যে গোলাপ সব থেকে সুন্দর। গোলাপ ফুলের রাণী। Model Answers: We have a flower garden. There are many flower-plants in the garden. Yesterday I was walking in the garden with Rana. Rana is my younger brother. He reads in class III. In the garden many flowers are in bloom. The flowers look very beautiful. There are thorns on some flower-plants. The rose is the most beautiful of all flowers. The rose is the queen of flowers. Set-2: Questions: কলকাতা একটি বড় শহর। এটি গঙ্গার তীরে অবস্থিত। এই শহরের লোকসংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। কলকাতার মেট্রো রেল স্টেশনগুলি ভারি চমৎকার। কলকাতার চিড়িয়াখানাটিও খুব বড়। প্রতিদিন বহু লোক এই চিড়িয়াখানা দেখতে এই শহরে আস...

সারমর্ম

সারমর্ম Before Starting: Essential Rules and Mindset for a Smart Student (শুরু করার আগে: সারমর্ম লেখার জরুরি নিয়ম ও মানসিকতা) Understand the Core (মূল ধারণা বোঝা): টেক্সটটি ২-৩ বার পড়ে মূল ভাব, উদ্দেশ্য ও লেখকের টোন বুঝতে হবে। Identify Core vs. Ornament (মূল বনাম আনুষঙ্গিক): মূল যুক্তিগুলো রেখে উদাহরণ, অলংকারমূলক অংশ বাদ দিতে হবে। মূল পয়েন্ট রাখতে হবে; সহায়ক তথ্য বাদ বা একত্র করতে হবে। One-Third Rule (এক-তৃতীয়াংশ নীতি): চূড়ান্ত সারমর্ম মূল টেক্সটের এক-তৃতীয়াংশ হবে। Use Own Words & Third Person (নিজস্ব ভাষা ও তৃতীয় পুরুষে লেখা): পুরো সারমর্ম নিজের ভাষায়, তৃতীয় পুরুষে ও অতীতকালে লেখা হবে। Indirect narration only. No Personal Opinion (ব্যক্তিগত মতামত বর্জন): মূল লেখকের মতামত ও তথ্য কঠোরভাবে অনুসরণ করতে হবে। নিজের পক্ষ থেকে কিছু যোগ করা যাবে না। অনুচ্ছেদ ১ সংসারে যাহারা শুধু নিজের সুখের সন্ধান করিয়াই দিনাতিপাত করে, পরার্থপরতার মহিমা তাহারা কখনও অনুভব করিতে পারে না। পরের জন্য তিলমাত্র স্বার্থত্যাগ করিতে যাহাদের প্রাণ কাঁদিয়া উঠে, ভগবান তাহাদের ললাটে প্রকৃত সুখের তিলক পরাইয়া দেন না। স্বা...

200 টি গুরুত্বপূর্ন বাক্য(part-2)

 ১০১ সাধু: সহসা চতুর্দিক ঘোর অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়িল। চলিত: হঠাৎ চারদিক ঘন অন্ধকারে ঢেকে গেল। Translation: Suddenly, all around became covered in deep darkness. ১০২ সাধু: তিনি অশ্রু সংবরণ করিতে পারিলেন না। চলিত: তিনি চোখের জল ধরে রাখতে পারলেন না। Translation: He could not hold back his tears. ১০৩ সাধু: বৃদ্ধটি যষ্টির উপর ভর দিয়া ধীরে ধীরে চলিতেছিলেন। চলিত: বুড়ো মানুষটি লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটছিলেন। Translation: The old man was walking slowly leaning on a stick. ১০৪ সাধু: তাহার আগমনে সভা নিস্তব্ধ হইল। চলিত: তার আসাতে সভা শান্ত হয়ে গেল। Translation: The meeting became silent upon his arrival. ১০৫ সাধু: আমরা উদগ্রীব হইয়া ফলাফলের প্রতীক্ষা করিতেছিলাম। চলিত: আমরা অধীর আগ্রহে ফলের জন্য অপেক্ষা করছিলাম। Translation: We were waiting eagerly for the results. ১০৬ সাধু: আলস্যই মানবের সকল অনর্থের মূল কারণ। চলিত: অলসতাই মানুষের সব নষ্টের গোড়া / মূল কারণ। Translation: Idleness is the root cause of all human misery. ১০৭ সাধু: অকস্মাৎ ঝঞ্ঝাবাতাস বহিতে আরম্ভ করিল। চলিত: হঠাৎ ঝড়ো হাওয়া বইতে...