PK Dey TRANSLATION - 64
তার ডাক নাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিল, কিন্তু মনে নেই। ইস্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে, সে ব্যাবসা করবে। মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিল। আমরা বললাম, "লালু তোমার পুঁজি তো দশ টাকা।' সে হেসে বললে, 'আর কত চাই, এই তো ঢের।' সবাই তাকে ভালবাসত; তার কাজ জুটে গেল। তারপর কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম, লালু ছাতি মাথায় জনকয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতি কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাসা করে বলত--যা, যা, দৌড়া--পারসেন্টেজের খাতায় ঢেরা পড়ে যাবে।'
Comments
Post a Comment