PK Dey TRANSLATION - 93

 মহেন্দ্র চলিয়া গেল। কল্যাণী একা বালিকা লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকারে কুটিরমধ্যে চারিদিকে নিরীক্ষণ করিতেছিলেন। তাঁহার মনে বড়ো ভয় হইতেছিল। কেহ কোথাও নাই। মানুষমাত্রের শব্দ পর্যন্ত পাওয়া যায় না। কেবল শেয়াল-কুকুরের রব। ভাবিতেছিলেন, কেন তাহাকে যাইতে দিলাম, না হয় আর কিছুক্ষণ ক্ষুধাতৃষ্ণা সহ্য করিতাম। মনে করিলেন, চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসি। কিন্তু একটি দ্বারেও অর্গল নাই। এইরূপ চারিদিক চাহিয়া দেখিতে দেখিতে সম্মুখস্থ দ্বারে একটি ছায়ার মতো দেখিলেন।

Hints: 1. Left alone with the girl in that lonely place, Kalyani looked about the dark hut. 2. There was nobody anywhere, not even any human sound. 3. She regretted having allowed Mahendra to go, — she should have better borne hunger and thirst. 4. Bolt.

Comments

Popular posts from this blog

200টি গুরুত্বপূর্ন বাক্য

Translation

Ready Made Line for Report Writing