PK Dey TRANSLATION - 78

 ৭৮. বাবরের মৃত্যু সম্বন্ধে একটি সুন্দর কাহিনি আছে। ১৩০০ খ্রিস্টাব্দে তাঁহার পুত্র হুমায়ুন খুব অসুস্থ হইয়া পড়েন। তাঁহাকে নৌকা করিয়া আগ্রায় আনা হইল। কিন্তু সেখানকার চিকিৎসায় কোনো উপকার হইল না। হতাশ হইয়া বাবর মনে করিলেন যে তাহার নিকট যাহা সর্বাপেক্ষা প্রিয় বস্তু তাহা ভগবানকে অর্পণ করিবেন, তাহাতে তাহার পুত্রের জীবনরক্ষা হইতে পারে। বাবরের পারিষদগণ তাঁহাকে বিখ্যাত হিরা কোহিনুর ভগবানের নামে উৎসর্গ করিতে বলিয়াছিলেন। কিন্তু বাবর মনে করিলেন নিজের প্রাণের অপেক্ষা প্রিয় বস্তু মানুষের আর নাই। পুত্রের রোগশয্যার চারিদিকে তিনবার প্রদক্ষিণ করিয়া তিনি প্রার্থনা করিলেন যে তাহার নিজের প্রাণের বিনিময়ে তাঁহার পুত্রের প্রাণরক্ষা হউক। ইহার পর হুমায়ুনের অবস্থার উন্নতি হইতে লাগিল, কিন্তু বাবর অসুস্থ হইয়া পড়িলেন এবং কয়েক সপ্তাহ পরে মারা গেলেন।

Hints: 1. The treatment there did him no good. 2. In despair. 3. Courtiers. 4. As an offering to. 5. To go round. 6. In exchange for. 7. Took a turn for the better.

Comments

Popular posts from this blog

200টি গুরুত্বপূর্ন বাক্য

Translation

Ready Made Line for Report Writing