PK Dey TRANSLATION - 76
৭৬. খ্রিষ্টের জন্মের ২৭০০ বৎসর পূর্বে সিন্ধু প্রদেশে একটি সমৃদ্ধিশালী নগর ছিল। এই নগরের অধিবাসীরা অতি সুসভ্য ছিলেন। তোমরা প্রশ্ন করিতে পার, আমরা ইহা কীরূপে জানিতে পারিলাম। ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের¹ কর্মচারীগণ মৃত্তিকা খুঁড়িয়া এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করিয়াছেন। ইহার নাম মহেঞ্জোদারো। ধ্বংসাবশেষের² মধ্য হইতে অনেক প্রশস্ত রাজপথ ও বৃহৎ অট্টালিকা আবিষ্কৃত হইয়াছে। অট্টালিকাতে উপরে উঠিবার সোপানশ্রেণি³ আছে এবং প্রত্যেক অট্টালিকায় স্নানের ঘর এবং ভূগর্ভস্থ পয়ঃপ্রণালীর⁴ ব্যবস্থা আছে। বৃষ্টির জলে শহর যাহাতে প্লাবিত হইতে⁵ না পারে সেজন্য রাস্তায় জলনিকাশের জন্য পয়ঃপ্রণালী আছে।
Hints : 1. Archaeological Department. 2. The ruins. 3. Flight of steps or stairs. 4. Underground drainage, sewerage. 5. Not to be flooded.
Comments
Post a Comment