PK Dey TRANSLATION - 90

 ৯০. আমার মতে ছাত্রদের উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ গৃহে ও বিদ্যালয়ে ধর্ম ও নীতি শিক্ষার অভাব। অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে, অভিভাবকগণ তাঁহাদের সন্তানদের সম্বন্ধে যথোচিত যত্ন নেন না। সন্তানদের বিদ্যালয়ে পাঠাইয়া ও প্রতিমাসে নিয়মিত বেতন দিয়া অথবা গৃহশিক্ষক রাখিয়া তাঁহাদের কর্তব্য শেষ হইয়া গেল বলিয়া তাঁহারা মনে করেন। কিন্তু প্রকৃতপক্ষে তাঁহাদের দায়িত্ব ইহার চেয়ে অনেক বেশি। সদাসর্বদা সন্তানদের আচরণের প্রতি লক্ষ্য রাখিয়া তাহাদের দোষত্রুটি সংশোধন করিয়া দিতে হয়। গৃহে পিতা-মাতা ও বিদ্যালয়ে শিক্ষকগণকে নিজেদের দৃষ্টান্ত দেখাইয়া ছেলে-মেয়েদের সম্মুখে উচ্চ আদর্শ তুলিয়া ধরিতে হইবে।

Hints: 1. Indiscipline. 2. It is to be deeply regretted. 3. Duty ends. 4. To keep a watch on. 5. To put them right. 6. In their personal lives. 7. To set noble examples.

Comments

Popular posts from this blog

200টি গুরুত্বপূর্ন বাক্য

Translation

Ready Made Line for Report Writing