PK Dey TRANSLATION - 88

 ৮৮. সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, “মৃত্যুঞ্জয়, কী চাও?”

সে বলিয়া উঠিল, “আমি আর কিছুই চাই না—আমি এই সুড়ঙ্গ হইতে, অন্ধকার হইতে, এই সোনার গারদ হইতে বাহির হইতে চাই। আমি আলোক চাই, মুক্তি চাই, আকাশ চাই।”

সন্ন্যাসী বলিলেন, “এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্নভাণ্ডার এখানে আছে। একবার যাইবে না?”

মৃত্যুঞ্জয় কহিল, “না, যাইব না।”

সন্ন্যাসী কহিল, “একবার দেখিয়া আসিবার কৌতূহলও নাই ?”

মৃত্যুঞ্জয় কহিল, “না, আমি দেখিতে চাই না। আমাকে যদি কৌপীন পরিয়া ভিক্ষা করিয়া বাঁচিতে হয়, তবু এখানে এক মুহূর্তও কাটাইতে ইচ্ছা করি না।”

Hints: 1. Tunnel. 2. Prison-house of gold. 3. Treasure-trove more precious than this gold. 4. Even if I have to go abegging in a piece of loin-cloth.

Comments

Popular posts from this blog

200টি গুরুত্বপূর্ন বাক্য

Translation

Ready Made Line for Report Writing