PK Dey TRANSLATION - 89
৮৯. প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢোকার প্রবর্তন হয় ১৮২৫ খ্রিস্টাব্দে। এই প্রবর্তনের একটি ইতিহাস আছে। উল্লিখিত সালের ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজে একটি অধ্যাপকের পদ খালি হয়। অনেকেই এই পদটির জন্য কর্তৃপক্ষকে নানাভাবে ধরাধরি করেন। কর্তৃপক্ষ তখন একটু মুশকিলে পড়লেন, কেননা, যাঁরা পদটি পাবার চেষ্টা করছিলেন, তাঁরা জ্ঞানে-গুণে কেউ কারও চেয়ে খাটো নন। শেষকালে ঠিক হল একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, এবং পরীক্ষকেরা যাঁকে মনোনীত করবেন তাঁকেই চাকরিটি দেওয়া হবে।
Hints: 1. Competitive examination. 2. Fell vacant. 3. To canvass. 4. To be in a fix.
Comments
Post a Comment