PK Dey TRANSLATION - 85
৮৫. রাণী কথাটি শুনিয়া অপুদের বাড়ি আসিল। অপুকে বলিল — হ্যাঁরে অপু, তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি? সত্যি ?
অপু বলিল, সত্যি রাণুদি, জিজ্ঞাসা করো মাকে। তবুও রাণী বিশ্বাস করে না। শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রাণী অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে ?
—সামনের বুধবারের পরের বুধবার।
—আসবি নে আর কখনও ?
রাণীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল, বলিল — তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড়ো ভালো গাঁ, এমন মাঠ কোথাও নেই—সেই গাঁ ছেড়ে তুই যাবি কী করে ?
অপু বলিল, আমি কী করবো, আমি তো আর যাবার কথা বলিনি। বাবাকে যেতেই হবে, এখানে আমাদের চলে না যে।
Hints : 1. Would not believe. 2. Called out to the outer courtyard. 3. It was not I who suggested it.
Comments
Post a Comment