PK Dey TRANSLATION - 91

 রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে। তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং একস্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ্‌টপ্‌ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার শেষ হইলে বালিকা হঠাৎ তাঁহাকে জিজ্ঞাসা করিল, “দাদাবাবু, আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে?”

Hints: 1. Of his own accord. 2. Had resigned his office. 3. Dimly. 4. Through the tattered roof. 5. Drops of rainwater began to fall. 6. To make or prepare. 7. To finish quickly. 8. Crowded (or, Came crowding) into her head.

Comments

Popular posts from this blog

200টি গুরুত্বপূর্ন বাক্য

Translation

Ready Made Line for Report Writing