PK Dey TRANSLATION - 66
হরলালের মা বলিলেন, "বাবা, আজ রাত্রে এখানে থাকো না, কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গেই বাহির হইবে।" বেণু মিনতি করিয়া কহিল? "না মা, এ অনুরোধ করিবেন না, আজ রাত্রে যে করিয়াই হউক আমাকে যাইতেই হইবে।" হরলালকে কহিল, "মাস্টারমশায়, এই আংটি-ঘড়িগুলো বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়। আপনার কাছেই রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইয়া যাইব। আপনার দারোয়ানকে বলিয়া দিন, আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিক, সেটার মধ্যে এগুলো রাখিয়া দিই।"
আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল। বেণু তাহার চেন-ঘড়ি আংটি বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুরিল। সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই লোহার সিন্দুকে রাখিল।
Comments
Post a Comment