PK Dey TRANSLATION - 92
রাম তিনদিন ধরিয়া বৌদির নিকট হইতে আহ্বানের প্রত্যাশা করিয়াছে। অবশেষে হতাশ হইয়া সে চিন্তা করিল বৌদি তাহাকে দূরে সরাইয়া রাখিতেই চায়। সে নিজে দূরে যাইতে না চাহিলেও বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য তাহার মামার বাড়ি তারকেশ্বর যাইতে সে মনস্থ করিল। নারায়ণী যখন তাহাকে সাধিয়া আনিবার উদ্যোগ করিতেছে তখনই সে চলিয়া যাইতে প্রস্তুত হইয়াছিল ; ভোলাকে দিয়া নারায়ণীর কাছে যাওয়ার ভাড়া হিসাবে দুইটি টাকা চাহিয়া পাঠাইল। নারায়ণীর নিকট হইতে ডাক পাইয়া বিনাবাক্য ব্যয়ে চলিয়া আসিল। নারায়ণী তাহাকে টানিয়া নিয়া সস্নেহে তাহাকে খাইতে বসাইলেন। মিলনের এই আনন্দে নারায়ণীর অশ্রু রামের মাথায় এবং পিঠে ঝরিয়া পড়িতে লাগিল।
Hints: 1. Call. 2. In despair. 3. To coax one back. 4. Passage fare. 5. Reconciliation. 6. To trickle down.
Comments
Post a Comment