Translation

 Translation SET-1-10


Set-1: Questions: আমাদের একটি ফুলের বাগান আছে। বাগানে অনেক ফুলের গাছ আছে। গতকাল আমি রাণার সঙ্গে বাগানে বেড়াচ্ছিলাম। রাণা আমার ছোট ভাই। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। বাগানে অনেক ফুল ফুটেছে। ফুলগুলি দেখতে খুব সুন্দর। কতকগুলি ফুলগাছে কাঁটা আছে। ফুলের মধ্যে গোলাপ সব থেকে সুন্দর। গোলাপ ফুলের রাণী।


Model Answers: We have a flower garden. There are many flower-plants in the garden. Yesterday I was walking in the garden with Rana. Rana is my younger brother. He reads in class III. In the garden many flowers are in bloom. The flowers look very beautiful. There are thorns on some flower-plants. The rose is the most beautiful of all flowers. The rose is the queen of flowers.


Set-2: Questions: কলকাতা একটি বড় শহর। এটি গঙ্গার তীরে অবস্থিত। এই শহরের লোকসংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। কলকাতার মেট্রো রেল স্টেশনগুলি ভারি চমৎকার। কলকাতার চিড়িয়াখানাটিও খুব বড়। প্রতিদিন বহু লোক এই চিড়িয়াখানা দেখতে এই শহরে আসে।


Model Answers: Calcutta is a big city. It stands on the Ganges. The population of this city has greatly increased in recent times. People of different communities live in this city. There are many educational institutions here. The Metro Railway stations of Calcutta are very fine. The zoo of Calcutta is also very large, Many come to this city to visit this zoo everyday.


Set-3: Questions: নেতাজী সুভাষচন্দ্রের নাম তোমরা সবাই শুনেছ। তাঁর মতো দেশভক্ত অতি বিরল। তিনি দেশকে স্বাধীন করবার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন এবং ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেছিলেন। তাঁর জীবনের লক্ষ্য ছিল দেশের মুক্তি। এই লক্ষ্যে পৌঁছবার জন্য তিনি প্রহরীর দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে পালিয়ে প্রথমে জার্মানী এবং পরে জাপানে গিয়েছিলেন। সেখানে তিনি বৃটিশ-পরিত্যক্ত দেশীয় সৈন্যের দ্বারা 'আজাদ হিন্দ ফৌজ' নামক শক্তিশালী সৈন্যদল গঠন করেছিলেন। তিনি গত বিশ্বযুদ্ধে মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন।


Model Answers: You have all heard the name of Netaji Subhaschandra. A patriot like him is very rare. He dedicated his life to make the country free. He made the Indian National Congress strong and formed the Forward Bloc party. The freedom of the country was the aim of his life. To reach this goal he escaped from his well-guarded house and first reached Germany and then Japan. He organised a strong army, named Azad Hind Fauz, which was composed of the Indiansoldiers who had been left behind by the British. He advanced upto Monipur with his army during the last World War.


Set-4: Questions: গন্ধ কি শুধু ফুলে থাকে? না, তা নয়। এমন অনেক গাছ আছে যার লতায়, কচি ডালে, এমন কি, শুষ্ক কাঠে পর্যন্ত সুগন্ধ পাওয়া যায়। তুলসীর পাতায় ও কচি ডালে বেশ সুন্দর গন্ধ, দারুচিনির গন্ধ তার গাছের ছালে, চন্দনের গন্ধ তার কাঠে, খসখসের গন্ধ তার শিকড়ে, লেবু ও কমলার গন্ধ তার ফলে, জিরে ও মৌরি ইত্যাদির গন্ধ তার বীজে এবং ধূপ ও ধুনোর গন্ধ গাছের আঠায়। এও দেখা গিয়েছে যে, প্রায় সব রকম ফুল ইত্যাদির গন্ধ দেশ ও আবহাওয়ার ওপর অনেকটা নির্ভর করে। -শিশুভারতী


Model Answers: Does fragrance belong to flowers alone? No, (that is) not so. There are quite a large number of trees whose leaves or tender boughs or even dry wood emit a sweet scent. The young leaf or twig of a tulsi plant (the holy basil) has a fine balmy odour, while the cinnamon stores its aroma in the bark. The sandal wood preserves its perfume in the wood, and the khus khus grass in its roots; the lemon and the orange have it in their fruit, the cumin and anise in the seed, and the resin and myrrh in the gum. The scent of almost all the flowers and such other things has also been found to depend largely on the (condition of the) soil and the climate.


Set-5: Questions: বাতাস না পেলে মানুষ কিংবা অন্য কোনও জীবই বাঁচতে পারত না। খাদ্য ও পানীয় না পেলে আমরা কয়েকদিন বাঁচতে পারি, কিন্তু বাতাস না পেলে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না। বাতাস না থাকলে বৃক্ষ-লতাদি জন্মাতে ও বাড়তে পারত না। জলের ভেতর বাতাস আছে বলেই মাছ প্রভৃতি জলজন্তুরা বেঁচে থাকে। বাতাস বেগে প্রবাহিত হলে প্রদীপ নিভে যায়, এ দেখে মনে হয় যে, বাতাস আগুনের শত্রু। কিন্তু বাস্তবিক তা নয়। বাতাস না থাকলে আগুনও জ্বলত না। জ্বলন্ত প্রদীপকে যদি এমন করে ঢেকে রাখ যাতে একটুও বাতাস ভেতরে না যায়, তাহলে ওটি নিভে যাবে।


Model Answers: Neither man nor any other being could have lived without air. We could live for a few days without food and drink, but without air we could not live even for a few minutes. Even plants and creepers could not sprout and grow, had there been no air. It is because there is air in water that the fish and other aquatic animals can live. A lamp goes out if the wind blows hard; this many lead one to think that air is hostile to fire. But it is not really so. If there were no air, fire itself would not burn. If a burning lamp be so covered as to keep out the air, it would go out in no time.

Set-6: Questions: চারশো বছর আগে সকলেই স্কুলপথে পারস্যের ভিতর দিয়ে ইউরোপ থেকে ভারবর্ষে আসত। তখন পণ্ডিতেরা সবেমাত্র পৃথিবীকে গোল বলে বিশ্বাস করতে আরম্ভ করেছে। এই সময় কলম্বাস নামে ইটালী দেশের এক নাবিক চিন্তা করলেন যে পৃথিবী যদি সত্যিই গোল হয় তাহলে সমুদ্রপথে পশ্চিমদিকে গেলে নিশ্চয় ভারতবর্ষে পৌঁছান যাবে। তার এই বিশ্বাস এমন সুদৃঢ় হয়েছিল যে এটা প্রমাণ করবার জন্য তিনি প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হলেন। কিন্তু কেবল বিশ্বাস আর সাহস যথেষ্ট নয়। কলম্বাস গরীব লোক। তিনি জাহাজ পাবেন কোথায়? লোকজন জোগাড় করবেন কেমন করে? অর্থসংগ্রহের জন্য তিনি নানা দেশে গিয়ে সেখানকার ধনী লোকদের সাথে দেখা করতে লাগলেন। কিন্তু কেউই তার কথায় কর্ণপাত করল না। অবশেষে পর্তুগালের রাজা তাকে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিলেন।


Model Answers: Four hundred years ago, people from Europe came to India by land through Persia. Scholars had just begun to believe that the earth is round. At this time an idea occurred to an Italian sailor, Columbus by name, that if the earth is really round, one could certainly reach India by sailing westward across the ocean. So firm was this conviction in him that he was even prepared to risk his life to prove it. But mere conviction and courage were not enough. Columbus was a poor man. Wherefrom would he get the ship and how would he collect the men? He went about from one country to another, appealing to the rich men for funds, but nobody paid any heed to him. At last the King of Portugal assured him help.


Set-7: Questions: স্কটল্যান্ডের অন্তঃপাতী লানার্ক প্রদেশে হস্টরের জন্ম হয়। তাঁহারা ভাই-ভগিনীতে দশটি ছিলেন; তন্মধ্যে তিনি সর্ব্বকনিষ্ঠ। বৃদ্ধ বয়সের সর্বশেষ পুত্র বলিয়া, তিনি পিতার অত্যন্ত আদরের ছেলে ছিলেন। তাঁহার পিতা আদর দিয়া তাঁহাকে একেবারে নষ্ট করিয়াছিলেন। হন্টর যা খুসী তাই করিতেন। কোনও বিষয়ে কাহারও উপদেশ বা বারণ শুনিতেন না। কোনও প্রকারের শাসনে থাকা তাঁহার পক্ষে বিলক্ষণ ক্লেশকর হইয়া উঠিয়াছিল। সর্ব্বদা আপন ইচ্ছা অনুসারে চলিয়া, এমন বিষম দোষ জন্মিয়া গিয়াছিল যে, তিনি কোনও বিষয়ে অধিকক্ষণ মনোযোগ করিতে পারিতেন না। সুতরাং বিদ্যালয়ে প্রবিষ্ট হইয়া, তথাকার নিয়ম অনুসারে চলিয়া, মনোযোগপূর্ব্বক লেখাপড়া শিখা তাঁহার অসাধ্য হইয়া উঠিল। তদীয় কর্তৃপক্ষীয়েরা অনেক কষ্টে তাঁহাকে অতি সামান্য লেখাপড়া শিখাইয়াছিলেন।-চরিতাবলী

Model Answers: Hunter was born in Lanarkshire in Scotland. He was the youngest of a family of ten children, being the very last offspring of his father in his old age. Hunter was the pet child of his father, who utterly spoiled him by too much indulgence. The boy did whatever he liked. He paid no heed to advice or warning, It became very hard for him to be under any kind of discipline. As he always had his own way, a bad habit grew upon him, he could not fix his attention long on any particular subject. For this reason when he entered school, it became impossible for him to conform to the rules of discipline that obtained there and to pursue his studies with attention. The authorities of the school got him through a small bit of learning (taught him the mere rudiments of learning) with a good deal of difficulty.

Set-8: Questions: দলাই লামা হচ্ছেন একজন সাধারণ পরিবারের ছেলে। উনি যখন খুব ছোট ছিলেন, ওঁর বাবা মা ওঁকে বৌদ্ধ মঠে দিয়ে দেন। ওদেশে একটা নিয়ম, বাড়ির একটি ছেলেকে মঠে দান করা হয়, যাতে ছেলেটি সত্যিকারের একজন জ্ঞানী ও নিষ্ঠাবান বৌদ্ধ সন্ন্যাসী হতে পারে। সে কখনও আর বাবা মায়ের কাছে বাড়ি ফিরে যেতে পারবে না। জীবনে কখনও বিয়ে করতে পারবে না। অর্থাৎ সে সারাজীবন মঠেই কাটিয়ে দেয়। এঁদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তাঁকে দেশের লোক 'জীবিত ঈশ্বর' মনে করে। যেমন দলাই লামা। উনি যখন লামা হয়েছিলেন, তখন ছেলেবেলা থেকেই তাঁকে 'জীবিত ঈশ্বর' মনে করা হতো।

গোগোল সমগ্র: সমরেশ বসু



Model Answers: Dalai Lama comes of a very ordinary family. When he was very young his parents gifted him to a Buddhist monastery. There is a convention in their country: one of the boys of a family is gifted to the religious order so that he may grow up into a wise sage and a devout Buddhist monk. Once given to the monastery he can never again return to his parents, as a member of the family. He is not allowed to marry either. In fact, he has to spend his entire life as an permanent inmate of the monastery. The noblest among them is considered the "Living God' by the people of the land. Dalai Lama is such a one. When he became a 'Lama', he was considered the 'Living God' even from his boyhood.


Set-9: Questions: এখানে বলে রাখি যে কম্পু নামটা আমারই দেওয়া, আর সকলেই নামটা পছন্দ করেছে। যন্ত্রের পরিকল্পনার জন্য দায়ী জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক মাৎসুয়ে-যাঁকে ইলেক্ট্রনিকসের একজন দিক্কাল বলা চলে। এই পরিকল্পনা জাপান সরকার অনুমোদন করে, এবং সরকারই এই যন্ত্র নির্মাণের খরচ বহন করে। নমুরা ইনস্টিটুটের জাপানী কর্মীরা যন্ত্রটা তৈরি করেন প্রায় সাত বছরের অক্লান্ত পরিশ্রমে। চতুর্থ বছরে প্রাথমিক কাজ শেষ হ'বার কিছু আগে মাৎসুয়ে পৃথিবীর পাঁচটি মহাদেশের সাতজন পণ্ডিত ব্যক্তিকে আমন্ত্রণ জানান এই যান্ত্রিক মগজে তথ্য ঠাসার ব্যাপারে সাহায্য করতে। বলা বাহুল্য আমি ছিলাম এই সাতজনের একজন।

স্বয়ং প্রফেসর শঙ্কু: সত্যজিৎ রায়


Model Answers: Let me mention here that I myself had named the machine Kompu'-and the name has found favour with everybody. Of course, the famous Japanese scientist Matsue is responsible for the planning and designing of the machine-who may be considered a giant among electronics experts of the world. This design was approved by the Japanese government and the government itself bore the expenses of manufacturing it. The Japanese workers of Nomura Institute built the machine after seven years of tireless hard labour. Before the preliminary work of building the machine was completed in the fourth year, Matsue invited seven noted scientists. belonging to five continents to help him in the matter of filling the mechanical brain of the machine with data. Needless to say, I happened to be one of these seven.

Set-10: Questions: গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ যাহার সহিত যে কোন বয়সের লোক অসঙ্কোচে আলাপ করিতে পারে। দুই চারি দিনের আলাপে গিরিনের সহিত তাঁহার একটা স্থায়ী সখ্য জন্মিয়া গিয়াছিল। গুরুচরণের চিত্তের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্ক করিতেও তিনি যেমন ভালবাসিতেন, তর্কে পরাজিত হইলেও তেমনি কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করিতেন না। সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ, তিনি গিরিনকে করিয়া রাখিয়াছিলেন। অফিস হইতে ফিরিতেই তাঁহার দিবা অবসান হইয়া যাইত। হাত মুখ ধুইয়াই বলিতেন, "ললিতে, চা তৈরি হ'ল মা? কালী যা, যা, তোর পিরিন মামাকে এইবার ডেকে আন্।" তারপর উভয়ে চা খাওয়া এবং তর্ক চলিতে থাকিত। ললিতা কোন কোন দিন মামার আড়ালে বসিয়া চুপ করিয়া শুনিত।


-শরৎচন্দ্র


Model Answers: Gurucharan was a man of such a temperament as enabled persons of all ages to talk with him without reserve. A few days' acquaintance with Girin had ripened into a lasting friendship between them. Gurucharan had no strength of mind, and so, a lover of debate though he was, he expressed no discon- tent when vanquished in argument. He had asked Girin to have tea daily at his house after dusk. He returned from office towards the fag-end of the day. As soon as he washed his hands and face, he would say, "Lalita, is tea ready, my darling? Kali, go and call now your uncle Girin here." Then they would go on sipping their tea and carrying on with their discussions. Some days Lalita would silently listen to them, sitting behind her uncle.

Comments

Popular posts from this blog

200টি গুরুত্বপূর্ন বাক্য

Translation

Ready Made Line for Report Writing