PK Dey TRANSLATION - 79
৭৯. আমাদের দেশের শহরের অধিবাসীগণ পৌরকর্তব্য সম্বন্ধে অত্যন্ত উদাসীন। পৌরসভার কর্তৃপক্ষ শহরের পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং নানা প্রকার সুবিধার জন্য অর্থব্যয় করেন; কিন্তু নাগরিকগণের সহায়তার অভাবে তাঁহাদের চেষ্টা ব্যর্থ হয়। পাশ্চাত্য দেশের লোকেরা এই সম্বন্ধে অধিক সচেতন। ব্যক্তিগত সুবিধার জন্য তাঁহারা জনসাধারণের অসুবিধা করেন না। এক টুকরো কাগজ পর্যন্ত কেহ রাস্তায় ফেলেন না। কিন্তু কলিকাতার মতো বড়ো নগরীতে দেখা যায় উভয় পার্শ্বের বাড়ি হইতে রাস্তার উপর আবর্জনা ফেলা হয়। কল হইতে জল লইয়া কলের মুখটি খোলা রাখিয়া চলিয়া যায়। ইহাতে যে কী পরিমাণ জল নষ্ট হয় সে কথা কেহ ভাবেন না।
Hints: 1. Civic duties. 2. Quite indifferent. 3. The municipal authorities. 4. Various amenities. 5. Co-operation. 6. Prove futile, fail. 7. Western countries. 8. Conscious. 9. Do not cause inconvenience. 10. Refuse. 11. Hydrant. 12. The tap.
Comments
Post a Comment