PK Dey TRANSLATION - 84
৮৪. রামকৃষ্ণ পরমহংসদেবের মাতা চন্দ্রমণি দেবী সরলতা ও কারুণ্যের দৃষ্টান্তস্বরূপ ছিলেন। কথিত আছে তাঁর পুত্রের ভক্ত শিষ্য মথুরানাথ তাঁহার কাছে আসিয়া কয়েক সহস্র মুদ্রা দান করিতে চাহেন, কিন্তু তিনি দান গ্রহণ করিতে অস্বীকৃত হইলেন দেখিয়া মথুরানাথ আশ্চর্য বোধ করিলেন। রামকৃষ্ণের পিতা পৈতৃক বাসভবনে বাসকালীন স্বীয় স্বাধীনচিত্ততার পরিচয় দিয়াছিলেন। গ্রামের জমিদার তাঁহাকে স্বপক্ষে সাক্ষ্য দিতে অনুরোধ করেন। ক্ষুদিরাম অস্বীকৃত হইলেন এবং গ্রাম ত্যাগ করিয়া একক্রোশ পশ্চিমে কামারপুকুর গ্রামে বাস করিতে গেলেন। সেখানে অতিকষ্টে জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলেন। তথাপি তিনি দরিদ্রের প্রতি সর্বদাই মুক্তহস্ত ও বদান্য ছিলেন।
Hints: 1. An ideal or embodiment of. 2. Mathuranath, the devoted disciple. 3. Came to her with an offering of a few thousand rupees. 4. Ancestral. 5. Independent spirit. 6. To give evidence in his favour. 7. To maintain oneself. 8. Open-handed. 9. Charitable.
Comments
Post a Comment