PK Dey TRANSLATION - 87
৮৭. দ্বিতীয় চন্দ্রগুপ্ত সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান ছিলেন। তিনি কেবল সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই ক্ষান্ত হন নাই, তিনি একটি সুদক্ষ শাসনব্যবস্থা স্থাপন করেন। বিদেশি পর্যটকের বর্ণনায় এই শাসনব্যবস্থার প্রশংসা রহিয়াছে। জনসাধারণের অবস্থা খুবই ভালো ছিল, তাহারা সুখী জীবনযাপন করিত। ফা-হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের প্রশংসা করিয়া গিয়াছেন। গুপ্ত শাসকেরা কোনো কঠোর শাস্তি দেওয়া ব্যতিরেকেই শাসন করিতেন। ফা-হিয়েন মৌর্য রাজপ্রাসাদ, চিকিৎসালয় দেখিয়া বিস্ময়াভিভূত হইয়াছিলেন। তাই গুপ্ত রাজগণের অধীনে ভারত-সাম্রাজ্যের পুনর্গঠন ভারত ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
Hints: 1. Worthy son of a worthy father. 2. To extend. 3. Good administration. 4. Without resort to any severe punishment. 5. Revival.
Comments
Post a Comment