PK Dey TRANSLATION - 80
৮০. অকস্মাৎ ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া কহিল, ‘‘আমি যাব।’’ আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরিলাম— ‘‘পাগল হয়েছ ভাই’’। ইন্দ্র তাহার জবাব দিল না। একটা বড়ো ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল, ‘‘তুই থাক, শ্রীকান্ত। আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস্ — আমি চললুম।’’ তাহার মুখ পাণ্ডুর কিন্তু চোখদুটি জ্বলিতে লাগিল। তাহাকে আমি চিনিয়াছিলাম। আমি নিশ্চিত জানিতাম, কোনোমতেই তাহাকে নিরস্ত করা যাইবে না — সে যাইবেই। ভয়ের সহিত চির- অপরিচিত তাহাকে আমিই বা কেমন করিয়া বাধা দিব।
Hints: 1. Erect, straight. 2. Gripped firmly. 3. To go mad. 4. My friend. 5. To my family. 6. I am off. 7. Pale. 8. Knew him well; knew the stuff he was made of. 9. Who was ever a stranger to fear. 10. Hold back.
Comments
Post a Comment