Posts

Showing posts from December, 2025

200টি গুরুত্বপূর্ন বাক্য

 গুরুত্বপূর্ণ বাক্যের সাধু ভাষা, চলিত ভাষা এবং ইংরেজি অনুবাদ নিচে সাজিয়ে দেওয়া হলো: ১. তিনি তথায় গমন করিলেন। তিনি সেখানে গেলেন। He went there.   ২. বালকেরা মাঠে ক্রীড়া করিতেছে। ছেলেরা মাঠে খেলছে। The boys are playing in the field.   ৩. আমি অদ্য বিদ্যালয়ে যাইব না। আমি আজ স্কুলে যাব না। I will not go to school today.   ৪. সূর্য অস্তমিত হইলে পক্ষীগণ নীড়ে ফিরিল। সূর্য ডুবলে পাখিরা বাসায় ফিরল। When the sun set, the birds returned to their nests.   ৫. তিনি আমাকে একটি পুস্তক প্রদান করিয়াছেন। তিনি আমাকে একটি বই দিয়েছেন। He has given me a book.   ৬. তাহার সহিত আমার সাক্ষাৎ হইয়াছিল। তার সাথে আমার দেখা হয়েছিল। I met him.   ৭. সে অকাতরে অর্থ ব্যয় করিতে লাগিল। সে দেদার টাকা খরচ করতে লাগল। He started spending money lavishly.   ৮. বৃষ্টি থামিলে আমরা বাহির হইব। বৃষ্টি থামলে আমরা বেরোব। We will go out when the rain stops.   ৯. তাহারা নদীতে স্নান করিতেছে। তারা নদীতে স্নান করছে (বা গোসল করছে)। They are bathing in the rive...

PK Dey TRANSLATION - 63

 ভবানীঠাকুর 'হো-হো' করিয়া হাসিয়া উঠিল। প্রফুল্ল অপ্রতিভ হইল দেখিয়া বলিল, "মা, বোকা মেয়ের মতো কথাটা বলিলে, তাই হাসিলাম। তোমার তো কেহ নাই বলিয়াছ, তুমি কাকে নিয়ে এই ঐশ্বর্য ভোেগ করিবে? একা কী ঐশ্বর্য ভোগ হয়?" প্রফুল্ল অধোবদন হইল। ভবানী বলিতে লাগিল, "শোনো, লোকে ঐশ্বর্য লইয়া ভোগ করে, কেহ নরকের পথ সাফ করে। তোমার ভোগ করিবার জো নাই, কেন না তোমার কেহ নাই। তুমি পুণ্য সঞ্চয় করিতে পার, না হয় নরকের পথ সাফ করিতে পার। কোনটা করিবে?"

PK Dey TRANSLATION - 62

 আর্যদের আদি নিবাস সম্বন্ধে বহু পণ্ডিত ব্যক্ত করেছেন --মেরুর সন্নিকটবর্তী স্থান, কেউ বা ভলগা নদীর তীরও। অধুনা কেউ কেউ আর্যদের আদি নিবাস 'ভারতবর্ষ' কেউ বা মধ্য-এশিয়া, কেউ বা উত্তর-একথা বলছেন। কিন্তু কোনো মতই নিশ্চিতরূপে প্রমাণিত হয়নি। তবে তাঁরা ভিন্নদেশ থেকেই আসুন বা ভারতের আদিম অধিবাসী হোন, একথা সত্য যে আর্যদের বহু যুদ্ধবিগ্রহ করতে হয়েছিল ও বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দুই বা ততোধিক সভ্যতার মিলন হয়। তার ফলে এক সভ্যতা গড়ে ওঠে, তারই নাম ভারতীয় বা হিন্দু সভ্যতা। শুধু যে একাধিক সভ্যতার মিলন হয়েছিল তা নয়, পরস্পরের সঙ্গে বিবাহের আদানপ্রদান দ্বারা? সম্পূর্ণ নূতন একটি জাতিও গড়ে উঠেছিল- তারই নাম হিন্দুজাতি।

PK Dey TRANSLATION - 61

 পালবংশ প্রায় চারিশত বৎসর ধরিয়া বঙ্গদেশে রাজত্ব করে। তন্মধ্যে ধর্মপাল ও দেবপালের সময়ে বঙ্গদেশ ভারতবর্ষের মধ্যে একটি শ্রেষ্ঠ শক্তিতে। পরিণত হয়। কিন্তু দশম শতাব্দীর মধ্যভাগে কম্বোজ জাতির আক্রমণে পাল রাজবংশের শক্তি ক্ষুণ্ণ হইয়া পড়ে। পালরাজাগণ তাঁহাদের গৌরব আর সম্পূর্ণ পুনরুদ্ধার করিতেও পারেন না। কিন্তু দেশের অবস্থার দিকে তাঁহাদের যথেষ্ট লক্ষ্য ছিল এবং তাঁহাদের সময়ে দেশের প্রচুর উন্নতি হইয়াছিল। তাঁহারা বৌদ্ধ ছিলেন এবং বৌদ্ধধর্ম প্রচারের জন্য বহু অর্থ ব্যয় করিতেন। তাঁহাদের সময়েই তিব্বতে বৌদ্ধধর্ম সুপ্রতিষ্ঠিত হইয়াছিল। কিন্তু তাঁহারা হিন্দুধর্মের পোষকতা করিতেন, এমনকি হিন্দু পরিবারে বিবাহও করিয়াছিলেন।

PK Dey TRANSLATION - 60

এডুইন পিয়ারী ছিলেন উত্তর আমেরিকার লোক। ওই মহাদেশের সোজাসুজি উত্তরদিকে অবস্থিত সুমেরু বা উত্তরমেরু আবিষ্কার করিবার জন্য ইনি কয়েকবার চেষ্টা করেন, কিন্তু সফল হইতে পারেন নাই। শেষবার ১৯০৮ সালে তিনি পুনরায় আবশ্যকীয় জিনিসপত্র এবং কয়েকজন এস্কিমো ও অন্যান্য সঙ্গীসহ আবার বাহির হইয়া পড়িলেন সুমেরুতে যাওয়ার উদ্দেশে। কিছুদুর জাহাজে যাওয়ার পর তিনি হাঁটিয়া চলিলেন সেখানকার বিরাট বরফের স্তূপের উপর দিয়া। সেখানকার তীব্র শীত ও অন্যান্য সকল প্রকার অসুবিধা অগ্রাহ্য করিয়া তিনি চলিলেন, এবং শেষে ১৯০৯ সনের ৬ এপ্রিল গিয়া পৌঁছিলেন সুমেরুতে। এভাবে তাঁহার দীর্ঘ ২০ বৎসরের চেষ্টা সফল হইল ।

PK Dey TRANSLATION - 59

 বন্ধুত্ব খুব সহজ, কিন্তু ইহা রক্ষা করা বড়ো শক্ত। সেইজন্য জ্ঞানী ব্যক্তিগণ তাঁহাদের বান্ধব-চক্র সীমিত করেন। বিপদগ্রস্ত বন্ধুর জন্য প্রাণদান করিতে পশ্চাৎপদ নন, এরূপ ব্যক্তিই প্রকৃত বন্ধু। অতএব আমরা বন্ধু নির্বাচনে অবশ্যই অবিলম্বে সতকর্তা অবলম্বন করিব। আমরা যখন দুই পয়সা মূল্যের মাটির পাত্র ক্রয় করি তখন পাত্রটি ভগ্ন কি না দেখিবার জন্য তাহা ভালো করিয়া যাচাই করিয়া লই। কিন্তু বন্ধুত্ব করিবার সময় বিশ্বাসহীনতার জন্য সেরূপ চিন্তা করি না, এবং সেইজন্য ভবিষ্যতে আমাদিগকে প্রতারিত হইয়া বন্ধুদের অভিযোগ করিতে হয়। কিন্তু ধীরভাবে চিন্তা করিলে দেখিব যে, ইহার জন্য আমরাই দায়ী। পূর্বে বন্ধুদের পরীক্ষা করিলে পরে আর আমাদিগকে অনুশোচনা করিতে হইত না।

PK Dey TRANSLATION - 58

 রাজা তাঁহার দুই হাত বাড়াইয়া দিলেন'। কহিলেন, 'এসো জয়সিংহ, এসো।' জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কহিলেন, 'মহারাজ, এক নিবেদন আছে'। রাজা কহিলেন, 'কী, বলো।' জয়সিংহ- মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন। রাজা - কেন, আমি তাঁর অসন্তোষের কাজ কী করিয়াছি? জয়সিংহ- মহারাজ বলি বন্ধ করিয়া দেবীর পূজায় ব্যাঘাত করিয়াছেন। রাজা বলিয়া উঠিলেন, 'কেন জয়সিংহ। কেন এই হিংসার লালসা! মাতৃক্রোড়ে সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করিতে চাও।"

PK Dey TRANSLATION - 57

 একদিন সন্ধ্যার পর হরলাল অফিস হইতে ফিরিয়া দেখিল তাহার একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া আছে । সেখানে  যে কোনো লোক আছে তাহা লক্ষ না করিয়াই সে বোধ হয় উপরে উঠিয়া যাইত। কিন্তু দরজায় ঢুকিয়াই দেখিল এসেন্সের গন্ধে আকাশ পূর্ণ। হরলাল ঘরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল, 'কে মশায়।' বেণু বলিয়া উঠিল, "মাষ্টারমশায়, আমি।" হরলাল কহিল, "এ কী ব্যাপার। কখন আসিয়াছ?" বেণু কহিল, "অনেকক্ষণ আসিয়াছি। আপনি যে এত দেরি করিয়া অফিস হইতে ফেরেন তাহা তো আমি জানিতাম না।" বহুকাল হইল সেই যে নিমন্ত্রণ খাইয়া গেছে তাহার পরে আর একবারও বেণু এ বাসায় আসে নাই। আজ হঠাৎ এমন করিয়া সে যে সন্ধ্যার সময় এই অন্ধকার ঘরের মধ্যে অপেক্ষা করিয়া বসিয়া আছে ইহাতে হরলালের মন উদ্বিগ্ন হইয়া উঠিল।

PK Dey TRANSLATION - 56

 একবার একজন রাজা কয়েকজন অপরিচিত ব্যক্তিকে' ঘোড়া কিনিবার জন্য প্রচুর অর্থ দিয়াছিলেন।ইহার কিছু দিন পরে তাঁহার মনে হইল যে রাজ্যের সমস্ত নির্বোধ লোকের নামের তিনি একটা তালিকা করিবেন। তিনি তাঁহার প্রধানমন্ত্রীকে ইহার ভার দিলেন। মন্ত্রী তালিকা লইয়া আসিলে রাজা দেখিলেন, উহার প্রথমেই তাঁহার নাম আছে। রাজা ক্রুদ্ধ হইয়া ইহার কারণ জিজ্ঞাসা করিলে মন্ত্রী বলিলেন, "মহারাজ, যিনি অপরিচিত লোককে অর্থ দেন, তাঁহাকে আমি সর্ব্বাপেক্ষা মূর্খ বলিয়া মনে করি।" রাজা বলিলেন, "যদি তাহারা ঘোড়া লইয়া আসে, তাহা হইলে আপনি কী করিবেন? মন্ত্রী উত্তর করিলেন, "আমি আপনার নাম কাটিয়া সেইখানে উহাদের নাম লিখিয়া দিব।"

PK Dey TRANSLATION - 55

 কালকেতু গভীর বনের মধ্যে প্রবেশ করিল, কিন্তু কোথাও কোনো পশু দেখিতে পাইল না। এতদিন ধরিয়া সে বনে পশু শিকার করিয়া আসিতেছে, কোনোদিন এই অবস্থা হয় নাই। অল্প কিছুক্ষণের মধ্যেই কয়েকটা ভারী ভারী শিকার প্রত্যহই মিলিয়াছে। তাহা কাঁধে লইয়া দ্বিপ্রহরের মধ্যেই গৃহে ফিরিয়াছে। কিন্তু আজ এ কী হইল? কালকেতু এক গাছের ছায়ায় বসিয়া মাথায় হাত দিয়া ভাবিতে লাগিল, আজ কী করিয়া তাহার তাহার স্ত্রীর উদর পূর্ণ হইবে। ভাবিতে ভাবিতে সে আর কোনো কূলকিনারা দেখিতে পাইল না।

PK Dey TRANSLATION - 54

 একসময় কয়েকজন পথিক পথভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া এক বটবৃক্ষতলে উপবেশন করিয়াছিল। প্রচণ্ড গ্রীষ্মে তাহাদের শরীর হইতে ঘর্ম নির্গত হইতেছিল। বৃক্ষের শীতলছায়ায় বসিয়া বিশ্রাম করিবার সময় একজন বলিল, "দেখো, এ বৃক্ষে কোনো উপাদেয় ফল অথবা ফুল কিছুই উৎপন্ন হয় না।" অন্য একজন কহিল, "ফুল-ফলের কথা কী বলিতেছ, বটবৃক্ষ মানুষের কোনোই উপকারে আসে না"। বটবৃক্ষ এই সব কথা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া বলিল, "মানুষ এইরূপ অকৃতজ্ঞই বটে। যখন আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে, সেই সময় জগতের কোনো উপকারে আসি নাই বলিয়া নিন্দা করিতেছে।"

PK Dey TRANSLATION - 53

 আশুতোষ আজীবন শিক্ষার্থী ছিলেন। কী স্কুলে, কী কলেজে, কী গৃহে তিনি যখনই অবকাশ পাইতেন, তখনই বিবিধ জ্ঞানগর্ভ গ্রন্থাদি পাঠ করিয়া জ্ঞান ও আনন্দলাভ করিতেন। বস্তুত সদ্‌গ্রন্থই ছিল তাঁহার প্রকৃত সহচর। আশুতোষ কখনও সময়ের অপব্যবহার করিতেন না। তিনি জীবনের প্রতি মূহূর্ত ফলপ্রসূ করিবার নিমিত্ত সর্বদা সময়ের যথোচিত সদ্ব্যবহার করিতেন। তিনি জানিতেন, ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হইতেছে মানবজীবন, এবং সেই মুহূর্তগুলির অপব্যয় করা আর সমগ্র জীবন নষ্ট করা, একই কথা।

PK Dey TRANSLATION - 52

 জর্জ ওয়াশিংটন বন্ধুর দুঃখের কাহিনি শুনিয়া অত্যন্ত ব্যথিত হইলেন। তিনি বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন, "আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু। কোনোরূপ লজ্জা না করিয়া আপনার অর্থাভাবের কথা পূর্বেই আমাকে জানানো উচিত ছিল। তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করিলেন কেন? আমার অর্থে কী আপনার দাবি নাই? যাহা হউক, আপনি নিশ্চিন্ত হউন। তবে একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম যে, বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি কখনই করিতে পারিব না। আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি ওই পদ লাভের জন্য আবেদন করিয়াছেন। আমি ওই কার্যে যোগ্যতম ব্যক্তিকেই নিযুক্ত করিব।"

PK Dey TRANSLATION - 51

 রাত্রি দশটার সময় স্টেশনে আসিয়া গোরুর গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে সে আশায় অপু বসিয়াছিল । গাড়ি আসিতেই সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির এর কিছু দিন হইল। সন্ধ্যা সাড়ে আটটার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। জ্যোৎস্না পড়িয়া রেলের পথটিও চিকচিক করিতেছে; প্ল্যাটফর্ম হইতে নড়িতে মন সরিতেছিল না।

PK Dey TRANSLATION - 50

  নিত্য একই বাঁধা পথে চলিতে চলিতে একদিন রেলগাড়ির ভারী বিরক্তি আসিল। সে চিৎকার করিয়া ড্রাইভারকে বলিল, "মহাশয়, আমার শরীরে যে কত শক্তি তাহা আপনার অজানা নাই। আমার ইচ্ছা যখন যেদিকে খুশি চলিয়া পৃথিবীটাকে দেখি, কিন্তু আপনি এমনই নিষ্ঠুর যে আমাকে একদিনের জন্যও স্বাধীনতা দিলেন না"। ড্রাইভার বলিল, "বাবা, তোমার এই ধারণা ভুল। নিয়মের অধীন হইয়া চলাকেই স্বাধীনতা বলে। এই পথটাকে ছাড়িয়া একটু এদিক-ওদিক গেলে তোমার সর্বনাশ হইবে।" 🔹 Line-by-Line Translation (Detailed Analysis) Bengali: নিত্য একই বাঁধা পথে চলিতে চলিতে একদিন রেলগাড়ির ভারী বিরক্তি আসিল। English: One day, while moving daily along the same fixed track, the train grew extremely tired and irritated. Alternatives: fixed track → set route / prescribed path irritated → annoyed / weary Reason for Translation (Why & How): “নিত্য” → habitual action → daily. Personification retained (the train grew irritated). Bengali: সে চিৎকার করিয়া ড্রাইভারকে বলিল, English: It cried out to the driver, Alternatives: cried out → shouted / exclaim...

PK Dey TRANSLATION - 49

  গ্রিনল্যান্ড নামে এক অতি শীতপ্রধান দেশ আছে। সেই স্থান বৎসরের মধ্যে দশমাস কাল বরফে আচ্ছন্ন থাকে, তথায় বৃক্ষাদি অতি বিরল; সুতরাং তথাকার অধিবাসীরা বরফের দ্বারা গৃহ নির্মাণ করিয়া থাকে। আমরা যেমন মাটি দিয়া দেওয়াল প্রস্তুত করি, তাহারা তেমনই বরফের দেওয়াল করে, এবং দেওয়ালের উপর বরফের খিলান করিয়া দেয়। আফ্রিকার কোনো কোনো স্থানে লোকে বড়ো বড়ো শাখার উপর কুটির নির্মাণ করিয়া বাস করে। তাহাতে রাত্রিকালে তাহাদের হিংস্র জন্তুর ভয় থাকে না। চিন ও কাশ্মীরের কোনো কোনো স্থানে লোকে বারোমাসই নৌকায় বাস করে। আরব দেশে কোনো কোনো জাতির নির্দিষ্ট বাসস্থান নাই, তাহারা তাঁবু সঙ্গে করিয়া ঘুরিয়া বেড়ায়, এবং যখন যেখানে সুবিধা পায় তখন সেখানে তাঁবু খাটাইয়া বাস করে।  Line-by-Line Translation (Detailed Analysis) Bengali: গ্রিনল্যান্ড নামে এক অতি শীতপ্রধান দেশ আছে। English: There is an extremely cold country called Greenland. Alternatives: extremely cold → severely cold / frigid Reason for Translation (Why & How): “অতি শীতপ্রধান” → climatic intensity → extremely cold. Bengali: সেই স্থান বৎসরের মধ্যে দশমাস কাল বরফে...

PK Dey TRANSLATION - 48

আমরা এবার প্রাচীন যুগের আর একটি দেশের কথা আলোচনা করিব। ইহার নাম ব্যাবিলোনিয়া। খ্রিস্টপূর্ব ৭০০০ বৎসর হইতে আরম্ভ হয়। কত পুরাতন ইতিহাস একবার ভাবিয়া দেখো । এই সুদীর্ঘকালের কথা কল্পনা করিতেও আমরা বিস্ময়ে অবাক হয়ে যাই। ইহার সর্বশ্রেষ্ঠ রাজা নিবুচডনাজারের বিষয়ে তোমাদের কিছু জানা উচিত। খ্রিস্টপূর্ব ৬৫০ সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। তাঁহার রাজধানী ছিল ব্যাবিলন । এই শহরটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে অবস্থিত ছিল। প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে ইহার মতো বৃহৎ ও সমদ্ধিশালী শহর আর ছিল না । এখানকার শূন্যোদ্যান ছিল সে প্রাচীন যুগের একটি বিস্ময় ।  Line-by-Line Translation (Detailed Analysis) Bengali: আমরা এবার প্রাচীন যুগের আর একটি দেশের কথা আলোচনা করিব। English: We shall now discuss another country of the ancient age. Alternatives: discuss → deal with / talk about Reason for Translation (Why & How): Academic opening → shall now discuss (formal, textbook tone). Bengali: ইহার নাম ব্যাবিলোনিয়া। English: Its name was Babylonia. Alternatives: was → is known as Reason for Translation (W...

PK Dey TRANSLATION - 47

 কিছুদিন আগে সংবাদপত্রে ছোটো একটা খবর হয়তো অনেকে লক্ষ্য করেছিলেন। আমাদের দেশের এক শহরে সাধারণ লোকের সততা পরীক্ষা করার জন্য এক জায়গায় কতকগুলি সংবাদপত্র বিক্রির জন্য রেখে দেওয়া হয়। দাম নেবার জন্য সেখানে কেউ ছিল না, ছিল শুধু একটি ছোটো বাক্স। কাগজগুলো ফুরিয়ে গেলেই দেখা গেল যে, সব কাগজের দামও পুরোপুরি সে বাক্সের মধ্যে রয়েছে। আমাদের স্বদেশবাসী সাধারণ লোকের সততার পরিচয়ে সেদিন আমাদের বাস্তবিক গর্ববোধ হয়েছিল।  Line-by-Line Translation (Detailed Analysis) Bengali: কিছুদিন আগে সংবাদপত্রে ছোটো একটা খবর হয়তো অনেকে লক্ষ্য করেছিলেন। English: Some days ago, many people may have noticed a small news item in the newspaper. Alternatives: noticed → observed / paid attention to news item → news report / brief news Reason for Translation (Why & How): “হয়তো” → possibility → may have. “ছোটো একটা খবর” → small news item (journalistic term). Bengali: আমাদের দেশের এক শহরে সাধারণ লোকের সততা পরীক্ষা করার জন্য এক জায়গায় কতকগুলি সংবাদপত্র বিক্রির জন্য রেখে দেওয়া হয়। English: In a city of our country, som...

PK Dey TRANSLATION - 46

 রেলগাড়ি এক স্টেশনে আসিয়া উপস্থিত হইল। এক ভদ্রলোক রেলগাড়ি হইতে নামিয়া 'কুলি' 'কুলি' বলিয়া ডাকিতে লাগিলেন। তাঁহার সঙ্গে একটি ছোটো ব্যাগ ছিল। এই ব্যাগটির ভারও অধিক ছিল না। সেই ছোটো স্টেশনে কোনো কুলি না পাওয়ায় ভদ্রলোকটি অত্যন্ত বিপন্ন হইলেন। এমন সময় একজন অপরিচিত লোক ভদ্রলোকটির সামনে উপস্থিত হইল। সে বলিল, "মহাশয়, আপনি এ ব্যাগটি লইবার জন্য একটি কুলি ডাকিতেছেন, আসুন আমি এটি লইয়া যাইতেছি।” নির্দিষ্ট স্থানে পৌঁছাইলে, ভদ্রলোকটি বাহককে কয়েকটি পয়সা দিতে গেলেন। সেই অপরিচিত ব্যক্তি হাসিয়া বলিল, "আমি কুলি নই, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা।" ভদ্রলোকটি লজ্জায় মস্তক অবনত করিলেন।   Line-by-Line Translation Bengali: রেলগাড়ি এক স্টেশনে আসিয়া উপস্থিত হইল। English: The train arrived at a station. Alternatives: arrived → reached / came to a halt Reason for Translation (Why & How): “আসিয়া উপস্থিত হইল” → completed action → arrived (concise, exam-safe). Bengali: এক ভদ্রলোক রেলগাড়ি হইতে নামিয়া 'কুলি' 'কুলি' বলিয়া ডাকিতে লাগিলেন। English: A gentleman got down from t...

PK Dey TRANSLATION - 45

 গৃহ হইতে বিতাড়িত হইয়াও ষোলো বৎসরের বালক রামমোহন ভীত হইলেন না। তিনি পায়ে হাঁটিয়াই ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হন। সেখানেও তিনি ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করিয়াছিলেন। তাঁহার বক্তৃতার ফলে অনেক লোক তাঁহার শত্রু হইয়া দাঁড়াইল। এমনকি তাঁহাকে হত্যা করতেও চেষ্টা করিয়েছিলেন ।কিন্তু কতিপয় দয়ার্দ্র রমণীর চেষ্টায় তাহাদের সে চেষ্টা ব্যর্থ হইল। তাঁহার বিপদের কথা শুনিয়া তাঁহার পিতামাতা তাঁহাকে গৃহে ফিরাইয়া আনিলেন। তখন তাঁহার বয়স কুড়ি বৎসর।  গৃহে ফিরিয়া তিনি ইংরেজি, গ্রিক, ল্যাটিন, ফরাসি ও উর্দু শিখিতে লাগিলেন।  Line-by-Line Translation (Detailed Analysis) Bengali: গৃহ হইতে বিতাড়িত হইয়াও ষোলো বৎসরের বালক রামমোহন ভীত হইলেন না। English: Even after being driven out of his home, the sixteen-year-old boy Raja Ram Mohan Roy did not lose courage. Alternatives: driven out → expelled / forced out did not lose courage → remained fearless Reason for Translation (Why & How): “বিতাড়িত” → forceful removal → driven out Moral strength conveyed through did not lose courage. Ben...

PK Dey TRANSLATION - 44

  ২০ মে, ১৯৬৫ সাল ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন এই দিনটিতেই ভারতীয় অভিযাত্রীদল প্রথম এভারেস্টশৃঙ্গ জয় করে। অবশ্য এই সর্বোচ্চ শৃঙ্গটিতে প্রথম সফল অভিযান হয় ১৯ মে. ১৯৫৩ সালে। তবে ব্রিটিশ দলের সেই অভিযানে যে দুইজন সদস্য পর্বতশৃঙ্গে আরোহণ করিয়াছিলেন তন্মধ্যে একজন ছিলেন ভারতীয় তেনজিং নোরগে। তাঁহার জন্য ভারতীয়মাত্রই গৌরব বোধ করিয়া থাকে। তারপরেও তিনবার এভারেস্ট বিজয় হইয়াছে, কিন্তু সমস্ত অভিযানই বিদেশিদের দ্বারা পরিচালিত। সম্পূর্ণ ভারতীয় সদস্য লইয়া ভারতীয় প্রচেষ্টায় এইবার প্রথম এভারেস্ট বিজয়, তাই আমাদের আনন্দ অসীম। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের আবিষ্কারক হিসাবে ভারতীয় শ্রীরাধানাথ সিকদারের নামও আমরা গর্বের সঙ্গেই স্মরণ করিয়া থাকি । Line-by-Line Translation  Bengali: ২০ মে, ১৯৬৫ সাল ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন। English: May 20, 1965, is a memorable day in the history of India. Alternatives: memorable → historic / noteworthy Reason for Translation (Why & How): ঘোষণামূলক ঐতিহাসিক বাক্য → সরল ও আনুষ্ঠানিক ভঙ্গি। Bengali: এই দিনটিতেই ভারতীয় অভিযাত্রীদল প্রথম এভারেস্টশৃঙ্গ জয় ক...

PK Dey TRANSLATION - 43

  মুসলমান শাসকগণের মধ্যে আকবর যে শ্রেষ্ঠ ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তিনি ধর্ম বিষয়ে অত্যন্ত উদার' ছিলেন, তাই বলতেন- ভারতবর্ষ একা হিন্দুর নয় বা মুসলমানের নয়, ভারতবর্ষ উভয়ের। হিন্দুমুসলমানের মধ্যে সকল বিভেদ দূর করার জন্য তিনি আজীবন চেষ্টা করেছিলেন, তিনি বলতেন-সকল ধর্মের মধ্যেই সত্য নিহিত আছে। তাঁর উদার নীতি ও সুশাসনের ফলেই হিন্দুমুসলমানকে তিনি এক করতে পেরেছিলেন। তিনি নিজে লেখাপড়া জানতেন না, কিন্তু জ্ঞানী ও গুণীর আদর করতেন। তাঁর সভায় বহু জ্ঞানী-গুণী লোক ছিলেন। Line-by-Line Translation Bengali: মুসলমান শাসকগণের মধ্যে আকবর যে শ্রেষ্ঠ ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। English: Among the Muslim rulers, Akbar was undoubtedly the greatest. Alternatives: undoubtedly → without any doubt / unquestionably the greatest → the finest / the most eminent Reason for Translation (Why & How): “কোনো সন্দেহ নাই” → emphatic certainty → undoubtedly. Bengali: তিনি ধর্ম বিষয়ে অত্যন্ত উদার ছিলেন, তাই বলতেন— ভারতবর্ষ একা হিন্দুর নয় বা মুসলমানের নয়, ভারতবর্ষ উভয়ের। English: He was extremely liberal in ma...

PK Dey TRANSLATION - 42

  রামায়ণ ও মহাভারত আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে যাহা সর্বদেশের, সর্বকালের পক্ষেই মূল্যবান। কিন্তু দুঃখের বিষয় আজকালকার ছেলেমেয়েরা এই পুস্তক দুটি সম্বন্ধে বিশেষ কিছু জানে না। তাহারা অন্যদেশের অনেক কথাই মুখস্থ করে, কিন্তু নিজের দেশের এই দুইটি অমূল্য সম্পদ সম্বন্ধে অজ্ঞ। দেশের শিক্ষাবিভাগীয় কর্তৃপক্ষগণও এ বিষয়ে অনেকটা উদাসীন। তাঁহারা এই পুস্তক দুইখানি জনপ্রিয় করিবার চেষ্টা করিলে দেশের মঙ্গল সাধন করিবেন। Line-by-Line Translation (Detailed Analysis) Bengali: রামায়ণ ও মহাভারত আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। English: The Ramayana and the Mahabharata should be read by every one of us. Alternatives: should be read → ought to be read / deserve to be read Reason for Translation (Why & How): Normative advice → should (exam-standard moral assertion). Bengali: এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে যাহা সর্বদেশের, সর্বকালের পক্ষেই মূল্যবান। English: They are not merely the history of ancient India; ...

PK Dey TRANSLATION - 41

 নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। তাঁহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্‌গ্রীব হইয়া উঠিল। নানা ভাষায় তাঁহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল। দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনও ঘৃণা করেন নাই। রবীন্দ্রনাথ তাঁহার এই প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহুদেশ ভ্রমণ করিয়াছিলেন। যেখানেই তিনি গিয়াছেন, সেখানেই লোকে তাঁহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তাঁহার বাণী শ্রবণ করিয়াছে।  Line-by-Line Translation  Bengali: নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। English: After receiving the Nobel Prize, the name of Rabindranath Tagore spread all over the world. Alternatives: spread → spread far and wide / became widely known Reason for Translation (Why & How): “ছড়াইয়া পড়িয়াছিল” → global recognition → spread all over the world (idiomatic). Bengali: তাঁহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্‌গ্রীব হইয়া উঠিল। English: People of all countries became eager to read his works. Alternative...

PK Dey TRANSLATION - 40

  একবার বর্ধমান স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সহিত এক ভিক্ষুক বালকের সাক্ষাৎ হয়। বালকটি তাঁহার নিকট একটি পয়সা চাহিলে তিনি বলিলেন, "মনে কর, আমি তোমাকে পয়সা দিব।" "তামাসা করিবেন না' মহাশয়।" " আমি তামাসা করিতেছি না। আচ্ছা, আমি তোমাকে চারিটি পয়সা দিলে তুমি কি করিবে ?" "দুই পয়সার খাবার কিনিব, আর বাকি পয়সা মাকে দিব।"" আর যদি দুই আনা দিই।” এই কথায় বালকটি চলিয়া যাইতে উদ্যত হইলে বিদ্যাসাগর তাহার হাত ধরিয়া বলিলেন, "বল না। অশ্রুপূর্ণলোচনেও বালক উত্তর করিল, "চার পয়সার চাল কিনিব, আর বাকি পয়সা মায়ের জন্য রাখিব।"  Line-by-Line Translation  Bengali: একবার বর্ধমান স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সহিত এক ভিক্ষুক বালকের সাক্ষাৎ হয়। English: Once, at Bardhaman Station, Ishwar Chandra Vidyasagar met a beggar boy. Alternatives: once → on one occasion met → had an encounter with Reason for Translation (Why & How): Narrative opener kept simple. “সাক্ষাৎ হয়” → neutral meeting → met (exam-safe). Bengali: বালকটি তাঁহার নিকট একটি পয়সা চাহিলে তিনি বলিলেন,...

PK Dey TRANSLATION - 39

  রামকৃষ্ণের সহধর্মিণী সারদাদেবী আদর্শ নারী ছিলেন। তাহার ন্যায় মধুরস্বভাবা। নারী খুব কমই দেখা যায়ী। সংসারের ভোগবিলাসের প্রতি তাঁহার বিন্দুমাত্র আসক্তি ছিল নাও। তাঁহার মতো স্ত্রী পাইয়াছিলেন বলিয়া রামকৃষ্ণ এত বড়ো সাধক হইতে পারিয়াছিলেন। হিন্দু, মুসলমান, ধনী, দরিদ্র সকলকেই তিনি সন্তানের মতো ভালবাসিতেন। একবার এক গরিব মুসলমানকে নিজের হাতে খাওয়াইয়া তাহার খাবার পাত্র নিজেই পরিষ্কার করিয়াছিলেন । এজন্য বাড়ির লোকেরা তাঁহাকে কত তিরস্কার করিয়াছিলেন। তিনি শুধু উত্তর দিয়াছিলেন " নিজের ছেলেকে নিজে না খাওয়াইলে কী তৃপ্তি পাওয়া যায়?  Line-by-Line Translation  Bengali: রামকৃষ্ণের সহধর্মিণী সারদাদেবী আদর্শ নারী ছিলেন। English: Sarada Devi, the wife of Ramakrishna Paramahamsa, was an ideal woman. Alternatives: ideal → exemplary / perfect Reason for Translation (Why & How): “সহধর্মিণী” → relational clarity → wife of (exam-safe). Moral evaluation → ideal woman. Bengali: তাঁহার ন্যায় মধুরস্বভাবা নারী খুব কমই দেখা যায়। English: Women of such gentle and sweet nature are very rarely seen. A...

PK Dey TRANSLATION - 38

 এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে। তাহার মৃত্যুকাল উপস্থিত দেখিয়া সে তাহার অলস পুত্রগণকে একটি গোপনীয় কথা বলিয়া যাইবার নিমিত্ত তাহার শয্যার পার্শ্বে ডাকিয়া কহিল, "পুত্রগণ, আমি যে ক্ষেত্রটি রাখিয়া যাইতেছি তাহাতে প্রচুর গুপ্তধন নিহিত আছে।" এই মাত্র বলিতেই বৃদ্ধের শ্বাসরোধ হইয়া আসিলও। তাহার পুত্রগণ সমস্বরে বলিয়া উঠিল, "ক্ষেত্রটির কোন্ স্থানে উহা আছে।" বৃদ্ধ বলিল, “খুঁড়িলেই গুপ্তধন পাইবে।” এই বলিতে বলিতেই তাহার শ্বাসরোধ হইয়া মৃত্যু হইল। গুপ্তধন ঠিক কোন্ স্থানে আছে তাহা আর তাহার পুত্ররা জানিতে পারিল না। তবে ওই বৎসর ওই ক্ষেত্রটিতে প্রভুত শস্য জন্মাইয়াছিল। ইহাই গুপ্তধন। 🔹 Line-by-Line Translation  Bengali: এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে। English: There is a beautiful story about an old farmer. Alternatives: beautiful → charming / delightful story → tale / narrative Reason for Translation (Why & How): Simple narrative opening kept direct and clear. Bengali: তাহার মৃত্যুকাল উপস্থিত দেখিয়া সে তাহার অলস পুত্রগণকে একটি গোপনীয় কথা বলিয়া যাইবার নিম...

PK Dey TRANSLATION - 37

 নিমাইয়ের প্রতিভাতে সকলেই চমকিত। ছাত্রাবস্থায়ই তিনি ন্যায়ের একখানা প্রধান গ্রন্থের উপর একটি টীকা লিখিতে আরম্ভ করিলেন। কথাপ্রসঙ্গেও একদিন জনৈক মেধাবী সহপাঠীকে তাহা কিছু পড়িয়া শুনাইলেন। শুনিতে শুনিতে এই সহপাঠীর অশ্রু ঝরিতে লাগিল। দেখিয়া নিমাইয়ের বিস্ময়ের সীমা রহিল না। নিমাই তাঁহাকে সান্ত্বনা দিয়া বারংবার ইহার কারণ জিজ্ঞাসা করিলে তাঁহার ভালোবাসায় মুগ্ধ সহপাঠী বলিলেন, "ভাই, বহু পরিশ্রম করিয়া আমি ওই গ্রন্থের একখানি টীকা লিখিয়াছি। কিন্তু তোমার লেখা শুনিয়া মনে হইল, তোমার গ্রন্থ সম্পূর্ণ হইলে আমার গ্রন্থ কেহ পাঠ করিবে না।" সহপাঠীর দুঃখের কারণ শুনিয়া নিমাই হাসিতে হাসিতে সেই মুহূর্তেই টীকাটি গঙ্গার জলে ফেলিয়া দিলেন। 🔹 Line-by-Line Translation Bengali: নিমাইয়ের প্রতিভাতে সকলেই চমকিত। English: Everyone was amazed at the talent of Nimai Pandit. Alternatives: amazed → astonished / impressed talent → genius / brilliance Reason for Translation (Why & How): “চমকিত” = sudden admiration → amazed talent kept general to suit academic context. Bengali: ছাত্রাবস্থায়ই তিনি ন্যায়ের একখানা প্রধান...

PK Dey TRANSLATION - 36

  পরদিন ব্রাহ্মণের বাড়িতে মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল। সে কহিল- আপনি কি মানুষ না দেবতা? এই কারমাটার শহরে একটি লোকও আমার দিকে ফিরে চাননি; আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। একটা মেথরের স্ত্রীকে বাঁচাবার জন্য মানুষ কি কখনও এমন কাজ করতে পারে? আমি বড়ো দরিদ্র-আপনাকে কী দিতে পারি? শুনিয়া অনেকে হয়তো জিজ্ঞাসা করিবে, কে এই ব্রাহ্মণ? এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 🔹 Line-by-Line Translation Bengali: পরদিন ব্রাহ্মণের বাড়িতে মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল। English: The next day the Santhal came to the Brahmin’s house to express his joy and gratitude and almost burst into tears. Alternatives: express → convey / show gratitude → thankfulness / appreciation burst into tears → break down / nearly weep Reason for Translation (Why & How): “মনের আনন্দ ও কৃতজ্ঞতা” → paired abstraction → joy and gratitude Emotional intensity kept with almost burst into tears. Bengali: সে কহিল— আপনি কি মানুষ না দেবতা? English: He...

TRANSLATION

 শ্রাবণ মাস, দিনটা ঘোলাটে, সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তারই মধ্যে সন্ধের দিকে তারিণীখুড়ো এসে হাজির। হাতের ভিজে জাপানি ছাতাটা সড়াৎ করে বন্ধ করে দরজার পাশটায় দাঁড় করিয়ে রেখে তক্তপোষে তাঁর জায়গাটায় বসে তাকিয়াটা টেনে নিয়ে খুড়ো বললেন, 'কই, আর সবাইকে ডাক, আর নিকুঞ্জকে বল নতুন করে জল ফুটিয়ে এক কাপ চা করতে।' 🔹 Line-by-Line Translation (Detailed Analysis) Bengali: শ্রাবণ মাস, দিনটা ঘোলাটে, সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তারই মধ্যে সন্ধের দিকে তারিণীখুড়ো এসে হাজির। English: It was the month of Shravan; the day was gloomy, and a light drizzle had been falling since morning. In the midst of it all, towards evening, Tarini Uncle suddenly arrived. Alternatives: gloomy → overcast / dull light drizzle → drizzling rain / fine rain since morning → from the morning suddenly arrived → turned up / came unexpectedly Reason for Translation (Why & How): “ঘোলাটে” = weather-based dullness → gloomy / overcast “টিপটিপ করে” → continuous light rain → light drizzle (natural collocation) long Be...

লাগামহীন পথ দুর্ঘটনায় - প্রতিবেদন

 লাগামহীন পথ দুর্ঘটনায় 'যমের হাতছানি' রাজপথে রাজ্যের প্রধান সড়কপথগুলি যেন এখন এক বিভীষিকার নাম। 'অবিরত সড়ক দুর্ঘটনা যেন যমের হাতছানি'-এই মর্মান্তিক বাক্যটিই সাম্প্রতিককালের পরিস্থিতিকে স্পষ্ট করে তুলছে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (NCRB) তথ্য অনুযায়ী, গত এক বছরে পশ্চিমবঙ্গে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা রীতিমতো উদ্বেগজনক। রাস্তার এই নৈরাজ্যের মূল কারণগুলির মধ্যে রয়েছে চালকদের চরম বেপরোয়া মনোভাব, ট্রাফিক আইনের প্রতি উদাসীনতা এবং দুর্বল সড়ক পরিকাঠামো। শিয়ালদহের বাসিন্দা, শ্রী অআই, যিনি গত সপ্তাহে এক দুর্ঘটনায় তাঁর ভাইকে হারিয়েছেন, আক্ষেপ করে বলেন, "নিয়ম ভাঙার জন্য ন্যূনতম ভয় নেই। এত প্রাণহানি ঘটছে, তবুও পরিস্থিতি বদলাচ্ছে না।" বিশেষজ্ঞরা মনে করেন, শুধুমাত্র কঠোর আইন প্রয়োগই যথেষ্ট নয়; সড়ক নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও উন্নত ইঞ্জিনিয়ারিং ডিজাইন অপরিহার্য। সড়ক নিরাপত্তা মঞ্চের সম্পাদক ডঃ কথগ-র মন্তব্য, "আইন আছে, কিন্তু তার প্রয়োগে শৈথিল্য দেখা যায়। বিশেষত রাতের বেলা নাকা চেকিং এবং হেলমেটবিহীন বাইক আরোহীদের প্রতি প্রশাসনকে আরও কঠোর ...