PK Dey TRANSLATION - 57

 একদিন সন্ধ্যার পর হরলাল অফিস হইতে ফিরিয়া দেখিল তাহার একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া আছে । সেখানে 

যে কোনো লোক আছে তাহা লক্ষ না করিয়াই সে বোধ হয় উপরে উঠিয়া যাইত। কিন্তু দরজায় ঢুকিয়াই দেখিল এসেন্সের গন্ধে আকাশ পূর্ণ। হরলাল ঘরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল, 'কে মশায়।' বেণু বলিয়া উঠিল, "মাষ্টারমশায়, আমি।" হরলাল কহিল, "এ কী ব্যাপার। কখন আসিয়াছ?"

বেণু কহিল, "অনেকক্ষণ আসিয়াছি। আপনি যে এত দেরি করিয়া অফিস হইতে ফেরেন তাহা তো আমি জানিতাম না।"

বহুকাল হইল সেই যে নিমন্ত্রণ খাইয়া গেছে তাহার পরে আর একবারও বেণু এ বাসায় আসে নাই। আজ হঠাৎ এমন করিয়া সে যে সন্ধ্যার সময় এই অন্ধকার ঘরের মধ্যে অপেক্ষা করিয়া বসিয়া আছে ইহাতে হরলালের মন উদ্বিগ্ন হইয়া উঠিল।

Comments

Popular posts from this blog

200টি গুরুত্বপূর্ন বাক্য

Translation

Ready Made Line for Report Writing