PK Dey TRANSLATION - 41
নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। তাঁহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। নানা ভাষায় তাঁহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল। দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনও ঘৃণা করেন নাই। রবীন্দ্রনাথ তাঁহার এই প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহুদেশ ভ্রমণ করিয়াছিলেন। যেখানেই তিনি গিয়াছেন, সেখানেই লোকে তাঁহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তাঁহার বাণী শ্রবণ করিয়াছে।
Line-by-Line Translation
Bengali:
নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল।
English:
After receiving the Nobel Prize, the name of Rabindranath Tagore spread all over the world.
Alternatives:
spread → spread far and wide / became widely known
Reason for Translation (Why & How):
“ছড়াইয়া পড়িয়াছিল” → global recognition → spread all over the world (idiomatic).
Bengali:
তাঁহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল।
English:
People of all countries became eager to read his works.
Alternatives:
eager → keen / enthusiastic
works → writings / literary works
Reason for Translation (Why & How):
“উদ্গ্রীব” → anticipatory interest → eager / keen.
Bengali:
নানা ভাষায় তাঁহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল।
English:
His books began to be translated into many languages.
Alternatives:
translated → rendered
many languages → various languages
Reason for Translation (Why & How):
Progressive sense captured with began to be translated.
Bengali:
দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনও ঘৃণা করেন নাই।
English:
Though Tagore’s love for his country was profound, he never hated foreign lands.
Alternatives:
profound → deep / intense
foreign lands → foreign countries
Reason for Translation (Why & How):
Contrast preserved with though…never.
“সুগভীর” → profound (formal, exam-friendly).
Bengali:
রবীন্দ্রনাথ তাঁহার এই প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহুদেশ ভ্রমণ করিয়াছিলেন।
English:
Carrying his message of harmony between the East and the West, Tagore travelled to many countries.
Alternatives:
harmony → union / synthesis
travelled → journeyed
Reason for Translation (Why & How):
“মিলনের বাণী” → abstract ideal → message of harmony.
Bengali:
যেখানেই তিনি গিয়াছেন, সেখানেই লোকে তাঁহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তাঁহার বাণী শ্রবণ করিয়াছে।
English:
Wherever he went, people warmly welcomed him and listened eagerly to his message.
Alternatives:
warmly welcomed → cordially received
listened eagerly → heard attentively
Reason for Translation (Why & How):
“সাদর অভ্যর্থনা” → hospitality → warmly welcomed.
Parallel verbs keep rhythm.
📘 Standard Vocabulary (Exam-oriented)
laureate → awardee / recipient
বাংলা: পুরস্কারপ্রাপ্ত
renown → fame / widespread recognition
বাংলা: খ্যাতি
eager → keen / enthusiastic
বাংলা: উদ্গ্রীব
render → translate / interpret
বাংলা: অনুবাদ করা
profound → deep / intense
বাংলা: সুগভীর
harmony → synthesis / concord
বাংলা: সমন্বয়, মিলন
cordial → warm / hearty
বাংলা: আন্তরিক
receptive → attentive / responsive
বাংলা: মনোযোগী
cosmopolitanism → world-mindedness / global outlook
বাংলা: বিশ্বমানবতা
message → ideal / doctrine
বাংলা: বাণী
Comments
Post a Comment