বঙ্গানুবাদ
Men in great place are thrice servants; servants of the sovereign or state, servants of fame, and
servants of business; so as they have no freedom, neither in their persons, nor in their actions,
nor in their times. It is a strange desire to seek power and to lose liberty; or to seek power over
others, and to lose power over a man’s self. The rising unto place is laborious, and by pains men come to greater pains; and it is sometimes base, and by indignities men come to dignities.
মহৎ পদে আসীন মানুষেরা আসলে তিন প্রকারে সেবক তিন গুণের দাসত্ব তাঁদের মানতে হয়; তাঁরা শাসক বা রাষ্ট্রের সেবক, খ্যাতির সেবক এবং কাজের বা ব্যবসার সেবক। এর ফলস্বরূপ, তাঁদের কোনো স্বাধীনতা থাকে না-না তাঁদের ব্যক্তিগত জীবনে, না তাঁদের কর্মে, না তাঁদের সময়ের উপর। ক্ষমতা অর্জন করতে চাওয়া এবং সেই সঙ্গে স্বাধীনতা হারিয়ে ফেলা এ এক বড়ই বিচিত্র আকাঙ্ক্ষা; অথবা অন্যের উপর কর্তৃত্ব চাইতে গিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে বসা। উচ্চাসনে আরোহণ করা অত্যন্ত কঠিন পরিশ্রমের কাজ, আর সেই কষ্টের পথ ধরে মানুষ আরও বৃহৎ কষ্টের মুখে এসে দাঁড়ায়। এই আরোহণের পথ কখনও কখনও নীচতাপূর্ণ হয় বৈকি, কেননা অনেক সময় অপমান বা হীনতার ধাপ পেরিয়েই মানুষ শেষমেশ সম্মানের চূড়ায় পৌঁছায়।
Comments
Post a Comment