পরিবেশ প্লাস্টিকমুক্ত করতে প্রচার : রিপোর্ট

 পরিবেশ প্লাস্টিকমুক্ত করতে প্রচার


নিজস্ব সংবাদদাতা, কখগ, ১০ মার্চ: প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে উদ্যোগী কচিকাঁচারা। বিশেষত স্কুলের পরিবেশ প্লাস্টিকমুক্ত রাখতে একদল স্কুলপড়ুয়া নামল পথে। নির্মল বিদ্যালয় অভিযানকে সামনে রেখে শুরু হল তাদের সচেতনতা অভিযান। স্কুলের পরিবেশকে নির্মল রাখার জন্য অঙ্গীকারবদ্ধ হল।


গতকাল থেকে শুরু হয়েছে 'নির্মল বিদ্যালয় অভিযান'। আর সেই বিশেষ সপ্তাহেই বিদ্যালয় ও তার সংলগ্ন বেশ কিছুটা এলাকাকে প্লাস্টিক মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে কখ উচ্চ বিদ্যালয় ও তার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো পড়ুয়া। স্কুল সংলগ্ন এলাকাকে প্লাস্টিক মুক্ত করতে তারা আগামী এক বছর ধরে বিভিন্ন কর্মসূচি চালাবে। পড়ুয়াদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও একযোগে প্লাস্টিক ও পলিথিনকে বিদ্যালয় চত্বর থেকে নির্মূল করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। স্থানীয় বাজারে গিয়েও তারা ক্রেতা-বিক্রেতাদের কাছে প্লাস্টিক ব্যবহারের কুফল তুলে ধরেছে। স্কুলের প্রধান শিক্ষক জানান, পড়ুয়ারা যাতে বিদ্যালয়ে প্লাস্টিক নিয়ে প্রবেশ না করে তার উপরেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিদ্যালয় চত্বর থেকে সংগ্রহ করা প্লাস্টিক সামগ্রী বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে পুনর্ব্যবহার করারও ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের যে কোনও অনুষ্ঠানে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানের কথায়, 'প্রকৃতি বাঁচাতে ও সুস্থ, সুর্নিমল, সবুজ পরিবেশ গড়ে তুলতে একযোগে লড়াই চলবে।'


এহেন উদ্যোগে যথেষ্টই খুশি এলাকার মানুষ। স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বাড়িতে থাকা পলিথিনের ব্যাগ বের করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছেন। তাদের কথায়, 'মূলত ডেঙ্গু প্রতিরোধ ও পলিথিন বর্জনের বার্তা দিতে স্কুলের ছাত্রছাত্রীরা এই উদ্যোগ নিয়েছে। ছাত্রছাত্রীরা বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কাজ করছে।'

Comments

Popular posts from this blog

200টি গুরুত্বপূর্ন বাক্য

Translation

Ready Made Line for Report Writing