প্রযুক্তিবিদ্যায় ভারতের অগ্রগতি - প্রতিবেদন

 প্রযুক্তিবিদ্যায় ভারতের উত্থান : উন্নয়নের নতুন দিগন্ত

নিজস্ব সংবাদদাতা

একবিংশ শতাব্দীতে উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে প্রযুক্তিবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রেক্ষাপটে ভারত সাম্প্রতিক বছরগুলিতে প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তথ্যপ্রযুক্তি, মহাকাশ গবেষণা, ডিজিটাল পরিকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের সাফল্য দেশের আর্থসামাজিক উন্নয়নে নতুন গতি এনেছে।

‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচির ফলে অনলাইন পরিষেবা, ডিজিটাল লেনদেন ও ই-গভর্ন্যান্স সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়েছে। ইসরোর চন্দ্রযান-৩ অভিযানের সাফল্য বিশ্বমঞ্চে ভারতের বৈজ্ঞানিক দক্ষতার প্রমাণ দিয়েছে। পাশাপাশি ৫জি প্রযুক্তির সূচনা, স্টার্ট-আপ সংস্কৃতির বিকাশ এবং তথ্যপ্রযুক্তি শিল্পে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে।

যদিও ডিজিটাল বিভাজন ও সাইবার নিরাপত্তার মতো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, তবু সামগ্রিকভাবে প্রযুক্তিবিদ্যায় ভারতের অগ্রগতি দেশকে আত্মনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

(প্রায় 140 শব্দ)


প্রযুক্তির দৌড়ে ভারত: বিশ্ব মঞ্চে নতুন দিগন্ত

অআই, ৪ ডিসেম্বর: সাম্প্রতিক বছরগুলিতে ভারত প্রযুক্তি ক্ষেত্রে এক বিশাল উল্লক্ষন দেখিয়েছে। ডিজিটাল ইন্ডিয়া, স্পেস টেকনোলজি (চন্দ্রযান মিশন) এবং ফিনটেকের মতো উদ্যোগের মাধ্যমে দেশ এখন বিশ্ব মঞ্চে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষত ফিনটেক ক্ষেত্রে, UPI লেনদেন বিশ্বরেকর্ড গড়েছে-২০২৪ সালের এপ্রিল মাসে প্রায় ১৪ বিলিয়ন লেনদেন সম্পন্ন হয়। এই সাফল্য প্রমাণ করে প্রযুক্তি কীভাবে দ্রুত দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে।

যদিও এই অগ্রগতি প্রশংসনীয়, তবে এর কিছু সমালোচনাও রয়েছে। প্রখ্যাত প্রযুক্তি বিশ্লেষক শ্রী কখগ-র মন্তব্য, "প্রযুক্তিগত অগ্রগতি কেবল শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকলে, সামগ্রিক জাতীয় উন্নয়ন অধরা থেকে যাবে। গ্রামীণ ডিজিটাল বৈষম্য কমানোর দিকে দ্রুত নজর দিতে হবে।" এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী চছজ বলেন, "আমরা শুধু প্রযুক্তির গতি বাড়াতে চাই না, বরং চাই এর সুবিধা যেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছায়। আমাদের লক্ষ্য হলো, প্রযুক্তি যেন একটি ন্যায়সঙ্গত ও স্থিতিশীল ভবিষ্যতের ভিত্তি তৈরি করে।"

Comments

Popular posts from this blog

200টি গুরুত্বপূর্ন বাক্য

Translation

Ready Made Line for Report Writing